১৮ মাস থাকার কথা ছিল, ১৪ মাসেই হারালেন চাকরি

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৯:২১ পিএম

ম্যানচেস্টার ইউনাইটেডে সময়টা ভালো যাচ্ছিল না রুবেন আমোরিমের। গত শুক্রবার আমোরিম ইঙ্গিত দিয়েছিলেন, ক্লাব কর্মকর্তাদের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো যাচ্ছে না। ট্রান্সফার বাজারে তিনি পূর্ণ সমর্থন পাবেন না বলেও মন্তব্য করেন। রোববার লিডসের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর তিনি আরও কড়া ভাষায় বলেন, তিনি ‘কোচ নয়, ম্যানেজার’ হিসেবে কাজ করতে চান এবং ১৮ মাস পর চুক্তির মেয়াদ শেষ হলে ক্লাব ছাড়তে প্রস্তুত।

তবে এমন মন্তব্যের একদিন না যেতেই চাকরি থেকে বরখাস্ত হলেন রুবেন আমোরিম। আজ এক বিবৃতিতে ম্যানচেস্টার ইউনাইটেড তাদের কোচের সঙ্গে সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছে। চলতি মৌসুমের বাকি সময়ের জন্য অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে ক্লাবটি।

আগামী বুধবার বার্নলির বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে দলের দায়িত্ব পালন করবেন সাবেক মিডফিল্ডার ড্যারেন ফ্লেচার। বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, মৌসুমের বাকি অংশের জন্য একজন অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দেওয়া হবে এবং আগামী গ্রীষ্মে স্থায়ী কোচের নাম ঘোষণা করতে চায় ইউনাইটেড।

ম্যানচেস্টার ইউনাইটেড আমোরিমের অধ্যায় শেষ জানিয়ে তাদের বিবৃতিতে লিখেছে, ‘প্রিমিয়ার লিগে ষষ্ঠ অবস্থানে থাকা দলের জন্য পরিবর্তনের এটাই সঠিক সময় বলে মনে করছে ক্লাব। এতে লিগে সম্ভাব্য সেরা অবস্থানে শেষ করার সুযোগ তৈরি হবে।’

আমোরিমের অবদানের জন্য কৃতজ্ঞতা স্বীকার করে ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিয়েছে ইউনাইটেড।

২০২৪ সালের নভেম্বরে পর্তুগিজ ক্লাব স্পোর্টিংয়ের সঙ্গে ১ কোটি ১০ লাখ ইউরো দিয়ে চুক্তির রিলিজ ক্লজ সক্রিয় করে আমোরিমকে নিয়োগ দেয় ইউনাইটেড। তাঁর অধীনে ৬৩ ম্যাচে ২৫টিতে জয় পায় দলটি। ১৪ মাসের মেয়াদটি ২০১৪ সালে ডেভিড ময়েসের পর ইউনাইটেডের কোনো স্থায়ী কোচের সবচেয়ে স্বল্প সময়ের দায়িত্বকাল।

বর্তমানে অনূর্ধ্ব-১৮ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করা ড্যারেন ফ্লেচার ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত ইউনাইটেডের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন। তবে সিনিয়র দলের প্রধান কোচ হিসেবে এটাই তাঁর প্রথম দায়িত্ব। সাবেক এই স্কটিশ তারকা ২০০২ থেকে ২০১৫ পর্যন্ত ইউনাইটেডে খেলেছেন এবং পাঁচটি প্রিমিয়ার লিগ শিরোপাসহ ২০০৭-০৮ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন।

প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
দীর্ঘ দুই দশকের বেশি এই পথচলায় আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১২৫টি। এর বাইরে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮ গোল। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন দীক্ষ আকাঙ্ক্ষিত বিশ্বকাপ। দুবার...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর