স্প্যানিশ সুপার কাপ

বার্সেলোনার চেয়ে বড় ব্যবধানে আর কখনো জেতেনি কেউ

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:২১ এএম

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে গতকাল সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে আথলেতিক বিলবাওকে রীতিমতো বিধ্বস্ত করেছে বার্সেলোনা। বিলবাওয়ের জালে গুণে গুনে ৫ গোল দিয়েছেন ফেরমিন লোপেস, রাফিনিয়া, ফেরান তোরেসরা।

অন্যদিকে নিজেদের ঘর সামলাতে ব্যর্থ চেষ্টা করা বিলবাও চেয়ে চেয়ে গোল হজম করা ছাড়া আর তেমন কিছুই করতে পারেননি। তাতে ৫-০ ব্যবধারে বড় জয়ে ফাইনালে উঠেছে বার্সা। স্প্যানিশ সুপার কাপ ইতিহাসে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়।

শিরোপা নির্ধারণী ম্যাচে আগামী রোববার হানসি ফ্লিকের দলের প্রতিপক্ষ হবে রেয়াল মাদ্রিদ অথবা আতলেতিকো মাদ্রিদের যেকোনো এক দল। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে একই ভেন্যুতে আজ মাঠে নামবে মাদ্রিদের দুই নগর প্রতিদ্বন্দ্বী।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সৌদি আরবের চুক্তিতে ২০২৯ সাল পর্যন্ত সুপার কাপের সব ম্যাচ আয়োজিত হবে মধ্যপ্রাচ্যের দেশটিতে। তারই ধারাবাহিকতায় এবারও ম্যাচ হচ্ছে সৌদি আরবেই। প্রায় ৬ হাজার কিলোমিটার যাত্রা করে খেলতে নামলেও নিজেদের দাপট ধরে রেখেছে ফ্লিকের দল। লা লিগায় পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সা এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টান ৯ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ল।

গতকাল ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে বার্সা। প্রথমার্ধেই বিলবাওয়ের জালে চার গোল দিয়ে ম্যাচের ভাগ্য গড়ে দেয় স্প্যানিশ সুপার কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। আরও নির্দিষ্ট করে বললে ২২ থেকে ৩৮- এই ১৬ মিনিটের মধ্যেই ৪ বার গোল উদযাপন করেছে ফ্লিকের দল।

২২ মিনিটে ফেরান লোপেসের পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সের ভেতর থেকে জোরাল শটে গোল উদযাপনের শুরুটা করেন তোরেস। ৮ মিনিট পর বাঁপ্রান্ত থেকে রাফিনিয়ার ক্রসে ব্যবধান দ্বিগুণ করেন লোপেস। ৪ মিনিট পর গোলের খাতায় নাম লেখান রুনি বার্গদি। ৩৮ মিনিটে স্কোরলাইন ৪-০ করেন রাফিনিয়া।

তাতে একটা রেকর্ডে ওঠে বার্সেলোনার নাম। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে প্রথমার্ধে ৪ গোল করা প্রথম ক্লাব বনে যায় ফ্লিকের দল। আর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২০১৪-১৫ মৌসুমের পর এই প্রথমবার প্রথমার্ধেই ৪ গোল হজম করল বিলবাও।

অবশ্য বিরতির আগে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল বিলবাও। কিন্তু বিলবাওয়ের স্প্যানিশ মিডফিল্ডার ওইহান সানচেতের শট পোস্টে লেগে ফেরত আসে।

বিরতির পরও মাঠে নেমে একই গতিতে খেলতে থাকে বার্সা। পঞ্চম গোলটাও পেয়ে যায় দ্রুতই। ৫২ মিনিটের নিজেদের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন রাফিনিয়া।

এরপর থেকে গোলের চেয়ে বল দখলে বেশি মনোযোগ দেয় বার্সা। ম্যাচের শেষদিকের প্রায় ৪০ মিনিটে কোনো গোল না পেলেও স্প্যানিশ সুপার কাপ ইতিহাসে সবচেয়ে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে টুর্নামেন্ট ইতিহাসে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা।

গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে হাজির হয়ে রুনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন— ‘কেন?’ একই দিনে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। আর রোনালদো যেভাবে পর্তুগাল দল ছেড়ে...
‘এখন কোচকে দোষ দেওয়া সহজ, খেলোয়াড়দের দোষ দেওয়াও সহজ। কিন্তু আমাদের অন্য দিকগুলোও দেখতে হবে। আপনি বারবার কোচ পরিবর্তন করতে পারেন না। একবার, দুবার, তিনবার— এভাবে চলতে পারে না। অন্য দিকগুলোর কী হবে?...
আসন্ন জলবায়ু সম্মেলন কপ ৩১-এ বাংলাদেশের প্রস্তুতি ও অগ্রাধিকার নির্ধারণের লক্ষ্যে জলবায়ু বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার দুই আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ...
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর