আফকনে মুখোমুখি সালাহ-মানে

২০২৩ পর্যন্ত ৬ বছর ছিলেন একে অন্যের পাশে, এবার দুজন ‘শত্রু’

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১১:২২ এএম

সাউদাম্পটন থেকে ২০১৬ সালে লিভারপুলে যোগ দেন সাদিও মানে। পরের বছর এএস রোমা থেকে লিভারপুলে নাম লেখান মোহামেদ সালাহ। বলতে গেলে সেই থেকে ২০২৩ পর্যন্ত দুই আফ্রিকান তারকা সামলেছেন রেড ডেভিলদের আক্রমণভাগ। একসঙ্গে লিভারপুলকে এনে দিয়েছেন বেশ কয়েকটি শিরোপাও।

মানে এরপর বায়ার্ন ঘুরে এখন সৌদি ক্লাব আর নাসরে খেলছেন। আর সালাহ আছেন লিভারপুলেই। দুই বন্ধুর গতিপথ আলাদা হলেও আফ্রিকান কাপ অব নেশনস দুজনকে আবার এক করে দিচ্ছে। তবে বন্ধু বা সতীর্থ হিসেবে নয়, ফাইনালে ওঠার লড়াইয়ে একে অন্যের মুখোমুখি হবেন সালাহ ও মানে।

কাজটা একদিন আগেই অর্ধেক সেরে রেখেছিল মানের সেনেগাল। গত শুক্রবার রাতে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে মালিকে ১-০ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছিলেন মানেরা। আর গতকাল শনিবার রাতে উত্তাপ ছড়ানো আরেক কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে ৩-২ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে সালাহর মিসর। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বুধবার মুখোমুখি হবে মিসর-সেনেগাল।

মিসরকে সেমিফাইনালে তোলার পথে গতকাল দুর্দান্ত পারফর্ম করেছেন সালাহ। নিজে এক গোল করেছেন, সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটি। এ নিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ৪টি গোল হলো সালাহর। 

অবশ্য টুর্নামেন্টে ২০১০ সালের চ্যাম্পিয়নদের জয়টা সহজ ছিল না। ম্যাচের চতুর্থ মিনিটে মধ্যমাঠ থেকে ইমাম আশুরের ডিফেন্সচেরা পাস নিয়ন্ত্রণে নিয়ে আইভরি কোস্টের এক ডিফেন্ডারকে পরাস্ত করে মিসরকে এগিয়ে দেন ওমর মারমুশ। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রামি রাবিয়া। সালাহর নেওয়া কর্নারে রাবিয়ার হেড খুঁজে নেয় আইভরি কোস্টের জাল।

২ গোলের ব্যবধানে এগিয়ে গেলেও স্বস্তিতে ছিল না মিসর। প্রথমার্ধের নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে আত্মঘাতী গোল হজম করে তারা। তবে বিরতির পর ৫২ মিনিটে আশুরের আরেকটি দুর্দান্ত পাসে বক্সের ভেতর থেকে স্কোরলাইন ৩-১ করেন সালাহ।

৭৩ মিনিটে ব্যবধান আবার কমিয়ে ম্যাচের উত্তেজনা বাড়িযে দেয় আইভরি কোস্ট। এবার মিসর বক্সের ভেতর জটলা থেকে গোল করেন গুয়েলা দুয়ে।

শেষ দিকে দুদলই বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল বটে। কিন্তু কেউ আর জাল খুঁজে পায়নি। তাতে বর্তমান চ্যাম্পিয়নদের যাত্রা থেমে যায় শেষ আটেই, আর সেমিফাইনালের টিকিট পায় মিসর।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর