মাদ্রিদের কোচ হওয়া নিয়ে ক্লপ

দায়িত্বটা পাচ্ছেন বলে নভেম্বর থেকেই গুঞ্জন চলছে, এবার সব খোলাসা করলেন নিজেই

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:২৩ এএম

গত রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হারের ২৪ ঘণ্টা না পেরোতেই ‘ঘরের ছেলে’ শাবি আলোনসোকে ‘ছাঁটাই’ করেছে রেয়াল মাদ্রিদ। নতুন কোচ হিসেবে আরেক ‘ঘরের ছেলে’ আলভারো আরবেলোয়াকে দায়িত্ব দিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।

আলোনসোর জায়গায় আরবেলোয়া এসেছেন, তবে অন্য একটি গুঞ্জন ছড়িয়েছে ফুটবল দুনিয়ায়। চলতি মৌসুম শেষে মাদ্রিদের দায়িত্ব নিচ্ছেন সাবেক লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ! 

এমন গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন ক্লপ। ৫৮ বছর বয়সী এ জার্মান কোচ জানিয়েছেন, আলোনসোর বিদায়ের পর মাদ্রিদ থেকে কোনো ফোন  পাননি তিনি।

তা মাদ্রিদের সঙ্গে ক্লপের নাম জড়ালো কীভাবে? ২০২৪ সালে লিভারপুল ছাড়ার পর থেকে কোচ হিসেবে আর কোনো ক্লাবের দায়িত্ব নেননি ক্লপ। বর্তমানে রেড বুলের গ্লোবাল সকার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সামনে যে ক্লপকে আবারও কোচিং দুনিয়ায় দেখা যেতে পারে, এ সম্ভাবনাও তিনি উড়িয়ে দেননি।

এদিকে আলোনসোর বিদায়ে মাদ্রিদে যে শূন্যতা তৈরি হয়েছে, সেটি পূরণে ক্লপের মতো উচ্চস্তরে অভিজ্ঞতাসম্পন্ন কোনো কোচ সম্ভাব্য বিকল্প হতে পারেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। অবশ্য ক্লপকে মাদ্রিদের সঙ্গে জড়িয়ে আলোচনাটা নতুন নয়। গত নভেম্বরে মাদ্রিদে আলোনসোর চেয়ার যখন যায় যায় অবস্থা, তখন থেকেই এই জার্মানকে নিয়ে গুঞ্জন চলছে।

আলোনসো ছাঁটাই হওয়ার পর তাঁর ফোনে কল এসেছে কি না - এ প্রসঙ্গে অস্ট্রিয়ান চ্যানেল সার্ভাস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ক্লপ বলেছেন, ‘আমি মনে করি গুঞ্জনটা বেশ কিছুদিন ধরেই চলছে। আমি বুঝতে পারছি আপনি কী জানতে চাইছেন, কিন্তু আমি এর মধ্যে নেই।’

ক্লপ এরপর বলেছেন, ‘ফোন বেজেছে ঠিকই, তবে সেটা মাদ্রিদ থেকে ছিল না।” এবং জোর দিয়ে বলেন, এ খবর তাঁকে ‘একেবারেই প্রভাবিত করেনি।’

ক্লপ জানান, আলোনসো অত্যন্ত প্রতিভাবান আর সে নিজেকে প্রমাণ করেছে। দায়িত্ব পাওয়ার সাত মাসেরই মধ্যেই আলোনসোর বিদায় নিয়ে  জার্মান কোচের মত, ‘এটা বোঝাচ্ছে যে ওখানে (রেয়াল মাদ্রিদে) কিছু একটা ঠিকভাবে কাজ করছে না।’

সাবেক লিভারপুল কোচ যোগ করেন, ‘এখানে কয়েকটি বিষয় স্পষ্ট। একদিকে, আমাদের (কোচদের) তেমন সময় দেওয়া হয় না, অন্যদিকে, স্বাভাবিকভাবেই রেয়াল মাদ্রিদের প্রত্যাশার মাত্রা খুব বেশি।’

আলোনসোর এমন বিদায়ে কষ্ট স্প্যানিশ এ কোচের জন্য কষ্ট পেয়েছেন বলেও জানিয়েছেন ক্লপ। পাশাপাশি তিনি এটাও বিশ্বাস করেন, আলোনসো ভবিষ্যতে খুব ভালো করবেন।

তা আলোনসোকে কি লিভারপুলের ডাগআউটে দেখা যেতে পারে, এমন প্রশ্নের জবাবে ক্লপ বলেছেন, ‘আমার মনে হয় না ও স্পেনে চাকরি ছাড়ার পরের দিনই অন্য কোথাও যোগ দিতে চাইবে।’

তবে পরের গ্রীষ্মে যে অনেক কিছুই ঘটবে, সেটার ইঙ্গিত দিয়ে ক্লপ বলেছেন, ‘কোচিং মার্কেটে অনেক অদলবদল হবে।’

অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
কিন্তু এসবের কিছুই হতো না, যদি না ২১ বছর আগে সেই ফোন কলটি আসত। কিংবা স্পেনের সেই রাধুনি যদি মেসি সম্পর্কে মন্তব্যটা না করতেন। মেসির গায়ে উঠতে পারত স্পেনের জার্সি। দুই দশক আগে তো স্পেন প্রায় ছিনিয়েই...
দীর্ঘ দুই দশকের বেশি এই পথচলায় আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১২৫টি। এর বাইরে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮ গোল। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন দীক্ষ আকাঙ্ক্ষিত বিশ্বকাপ। দুবার...
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নতুন ফোন এনেছে। ভিভো ভি৮০ লাইট ৫জি নামের ফোনটিতে সনির ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, কার্ভড ডিসপ্লে এবং বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে...
গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে।  ১ সেপ্টেম্বর থেকে এই নিয়োগ কার্যকর।
বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বর্তমানে চালু ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা ও সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...
‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর