আফকনে মানের কাছে হার সালাহর

একজন দলকে জেতাতে সবই করলেন, অন্যজন শুধু চেয়ে চেয়ে হার দেখলেন

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১০:০৫ এএম

আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) ফাইনালে ওঠার লড়াইয়ে গতকাল বুধবার রাতে সেনেগাল-মিসর লড়াইয়ের মধ্যে আরও একটা প্রতিদ্বন্দ্বীতা ছিল। সেটা সাদিও মানে ও মোহামেদ সালাহর। লিভারপুলের জার্সিতে ছয় বছর একসঙ্গে কাটানো দুই ‘বন্ধু’ এবার মাঠে নামেন ‘শত্রু’ হিসেবে।

সে লড়াইয়ে মানের কাছে হেরে গেছেন সালাহ। মানের একমাত্র গোলে ভর করে মিসরকে ১-০ ব্যবধানে হারিয়ে আফকনের ফাইনালে উঠেছে সেনেগাল। আগামী রোববার রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক মরক্কোর মুখোমুখি হবেন মানেরা। গতকাল টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে নাইজেরিয়াকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট পায় মরক্কো।

সেনেগাল-মিসর ম্যাচে ফেরা যাক। মরক্কোর গ্রান্ড স্তাদে দে তাংগেরে বল দখল, আক্রমণ কিংবা লক্ষ্যে শটে একচেটিয়া দাপট দেখিয়েছে সেনেগাল। কিন্তু কোনোভাবেই গোলের দেখা পাচ্ছিল না আফকনে ২০২১ সালের শিরোপাজয়ীরা। অবশেষে ৭৮ মিনিটে ডেডলক ভাঙেন মানে।

অপ্রত্যাশিতভাবে বল পেয়ে বক্সের বাইরে থেকে মাটি কামড়ানো জোরাল শটে জালে বল জড়ান ৩৩ বছর বয়সী এ উইঙ্গার। তাতে আফকনের সর্বশেষ চার সংস্করণে তৃতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত হয় সেনেগালের।

চলতি আফকনে এটি ছিল মানের দ্বিতীয় গোল। সব মিলিয়ে দেশের জার্সিতে ১২৩ ম্যাচে ৫২ গোল হয়ে গেল মানের। অন্যদিকে চলতি টুর্নামেন্টে আগের চার ম্যাচেই গোল করা সালাহ গতকাল ছিলেন নিষ্প্রভ। দলের বিদায় চেয়ে চেয়ে দেখা ছাড়া তেমন কিছুই করতে পারেননি।  

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর