বাজে আচরণের বড় শাস্তিই পেলেন তিনি

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১০:৫১ এএম

চলমান আফ্রিকান কাপ অব নেশনসে (আফকন) ক্যামেরুনের দৌড় থেমেছে কোয়ার্টার ফাইনালেই। শেষ চারে ওঠার লড়াইয়ে গত শনিবার রাতে মরক্কোর কাছে ২-০ ব্যবধানে হেরেছিল ক্যামেরুন। টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ার ম্যাচে নিজের মেজাজ ঠিক রাখতে পারেননি ক্যামেরুন ফুটবল ফেডারেশনের (ফেকাফুত) সভাপতি সামুয়েল এতো, এমনটাই অভিযোগ উঠেছে। আর অসদাচরণের অভিযোগে এতোকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

ফেকাফুত গতকাল বুধবার জানিয়েছে, এতোর নিষেধাজ্ঞা সম্পর্কে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত তারা জানতে পেরেছে। ওই সিদ্ধান্ত অনুযায়ী, ক্যামেরুন ফুটবলের প্রধানকে চার ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ২০ হাজার ইউএস ডলার জরিমানা করা হয়েছে। তবে ফেকাফুত জানিয়েছে, শাস্তির সিদ্ধান্ত প্রসঙ্গে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি সিএএফের শৃঙ্খলা কমিটি।

ফেকাফুত আরও উল্লেখ করেছে, ‘যে প্রক্রিয়ায় দ্রুততম সময়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে যেসব মৌলিক শর্ত আছে, সেসব নিশ্চিতে গুরুতর উদ্বেগ সৃষ্টি করে।’

এর আগে গত সোমবার সিএএফ জানায়, আফকনে ক্যামেরুন-মরক্কো এবং আলজেরিয়া-নাইজেরিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনালে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে তদন্ত করা হচ্ছে।

তবে মরক্কো-ক্যামেরুন ম্যাচের ঠিক কোন ঘটনায় এতোকে শাস্তি দেওয়া হয়েছে, সেটা উল্লেখ করেনি সিএএফ। ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ওই ম্যাচে এতোর আচরণ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। ম্যাচ চলাকালে মরক্কোর ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজার দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করতে দেখা গেছে এতোকে। ওই সময় লেকজার কাছেই ছিলেন সিএএফ সভাপতি প্যাট্রিস মোটসেপে। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার কারণেই শাস্তি জুটেছে এতোর!

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর