বোদো/গ্লিম্টের কাছে হার ম্যান সিটির

চলতি বছর দলের ‘সবকিছুই ভুল হচ্ছে’, স্বীকার করলেন তিনি

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১০:৫২ এএম

তবে কি আবারও দুঃসময়ের বৃত্তে আটকে যাচ্ছে ম্যানচেস্টার সিটি? চলতি সপ্তাহের শুরুতে প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যান ইউনাইটেডের কাছে ২-০ ব্যবধানে হেরেছিল পেপ গার্দিওলার দল। সপ্তাহের মাঝের সময়টাও হার দিয়েই পার হচ্ছে সিটির।

গতকাল মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নরেওয়ের ক্লাব বোদো/গ্লিম্টের কাছে ৩-১ ব্যবধানে হেরেছে সিটি। ইংলিশ জায়ান্টরা কতটা বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, সেটা সিটির সাম্প্রতিক পরিসংখ্যানেই স্পষ্ট। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে চলতি বছর খেলা ৬ ম্যাচে মোটে একটিতে জিতেছে (৩ ড্র, ২ হার) গার্দিওলার দল।

তবে বোদো/গিম্টের বিপক্ষে গতকালের হারটা যেন মানতেই পারছেন না সিটির সবচেয়ে বড় তারকা আর্লিং হলান্ড। এটিকে ‘লজ্জাজনক’ হিসেবে উল্লেখ করেছেন নরওয়েজিয়ান গোলমেশিন। অন্যদিকে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় সিটি কোচ গার্দিওলা স্বীকার করেছেন, তাঁর দলের জন্য ‘সবকিছুই ভুল পথে যাচ্ছে’।

ম্যান সিটির এমন লজ্জা পাওয়ার দিনে মাত্র ৫৩ সেকেন্ডের ব্যবধানে দুটি হলুদ কার্ডে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রদ্রি। অবশ্য ৬২ মিনিটে রদ্রি লাল কার্ড দেখার আগেই ম্যাচের চারটি গোল হয়ে গেছে।

শুরু থেকেই প্রতিআক্রমণ নির্ভর ফুটবলে সিটির রক্ষণকে কাঁপিয়ে দেওয়া গ্লিম্ট প্রথম গোলের দেখা পায় ২২ মিনিটে। ওলে ব্লুমবার্গের পাসে জালে বল জড়ান কেসপার ওয়ার্টস হগ। ২ মিনিট যেতেই যেন আবার প্রথম গোলের পুনরাবৃত্তি। ব্লুমবার্গের পাসে হগের গোল। ২-০ ব্যবধানে এগিয়ে যায় গ্লিম্ট।

৫৮ মিনিটে ব্যবধান বাড়ান (৩-০) জেন্স পিটার হাউজ। ২ মিনিট পর একটি গোল ফিরিয়ে দেন (৩-১) রায়ান চেরকি। ঘুরে দাঁড়ানোর স্বপ্ন হয়তো দেখা শুরু করেন সিটির সমর্থকেরা। কিন্তু সে স্বপ্ন ভেঙ্গে যায় দু মিনিট যেতেই। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রদ্রি। শেষ প্রায় আধাঘণ্টা একজন কম নিয়ে খেলা সিটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। তাতে চ্যাম্পিয়নস লিগে চলতি মৌসুমে সপ্তম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পায় গ্লিম্ট।

গতকাল ম্যাচ শেষে হতাশ হলান্ড টিএনটি স্পোর্টসে বলেছেন, ‘আমার কাছে কোনো উত্তর নেই। যেসব বল জালে জড়ানোর কথা ছিল, সেসব গোল করতে না পারায় দায় আমার কাঁধেই নিচ্ছি। আমি সবার কাছে ক্ষমা চাইছি। বিশেষ করে যেসব সিটি সমর্থক এতদূর ভ্রমণ করে খেলা দেখতে এসেছিলেন। কারণ, শেষ পর্যন্ত এটা (ফল) লজ্জাজনক।’

অন্যদিকে গার্দিওলা বলেছেন, ‘আজ আমাদের জন্য দারুণ সুযোগ ছিল। কিন্তু সবকিছুই ভুল হচ্ছে, অনেক ছোটোখাটো বিষয়ে আমাদের বিপক্ষে যাচ্ছে। এটাই সত্য, আর আমাদের সেটা বদলানোর চেষ্টা করতে হবে।’

 

চ্যাম্পিয়নস লিগে গতকালের ম্যাচের ফল:

কাইরাত আলমাতি ১-৪ ক্লাব ব্রুগা

বোদো/গ্লিম্ট ৩-১ ম্যান সিটি

কোবেনহাভান ১-১ নাপোলি

ইন্তের মিলান ১-৩ আর্সেনাল

অলিম্পিয়াকোস ২-০ লেভারকুসেন

রেয়াল মাদ্রিদ ৬-১ মোনাকো

স্পোর্তিং সিপি ২-১ পিএসজি

টটেনহাম ২-০ ডর্টমুন্ড

ভিয়ারেয়াল ১-২ আয়াক্স

গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে হাজির হয়ে রুনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন— ‘কেন?’ একই দিনে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। আর রোনালদো যেভাবে পর্তুগাল দল ছেড়ে...
‘এখন কোচকে দোষ দেওয়া সহজ, খেলোয়াড়দের দোষ দেওয়াও সহজ। কিন্তু আমাদের অন্য দিকগুলোও দেখতে হবে। আপনি বারবার কোচ পরিবর্তন করতে পারেন না। একবার, দুবার, তিনবার— এভাবে চলতে পারে না। অন্য দিকগুলোর কী হবে?...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর