জয় এসে গেছে, তবু ‘ভালো খবর নয়’ বলছে দলটা

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১০:৩৭ এএম

সব ধরনের প্রতিযোগিতায় টানা ১১ ম্যাচ জয়ের পর গত রোববার লা লিগায় রেয়াল সোসিয়েদাদের কাছে ভুলে যাওয়া হারের স্বাদ পায় বার্সেলোনা। তবে জয়ের ধারায় ফিরতে বেশি সময় নেয়নি কাতালান ক্লাবটি। গতকাল বুধবার রাতে নিজেদের পরের মাচে শুরুতে পিছিয়ে পড়লেও স্লাভিয়া প্রাহাকে ৪-২ ব্যবধানে হারিয়েছে বার্সা। 

তবে জয়ের পরও স্বস্তিতে থাকতে পারছে না হানসি ফ্লিকের দল। ম্যাচের আধাঘণ্টা বাকি থাকতে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছেড়েছেন পেদ্রি। বার্সা মিডফিল্ডারের এমন চোটকে ‘ভালো খবর নয়’ হিসেবে উল্লেখ করেছেন ফ্লিক। এছাড়া চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে এই প্রথম টানা ১০ ম্যাচ অন্তত একটি করে হলেও গোল হজম করল বার্সা।

এরপরও গতকালের জয়ের চ্যাম্পিয়নস লিগে সরাসরি পরের রাউন্ডে যাওয়ার আশা জিইয়ে রেখেছে স্প্যানিশ ক্লাবটি। গ্রুপপর্বের ৭ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে বর্তমানে তালিকার ৯ নম্বরে আছে ফ্লিকের দল। বার্সার ওপরের তিন দল ও নিচে থাকা চার দলের পয়েন্টও সমান ১৩ করে।

এদিকে গ্রুপ পর্বে আর একটি করে ম্যাচ বাকি। ওই ম্যাচের ফল, বিশেষ করে গোল ব্যবধানের হিসাব-নিকাশ অনেক সমীকরণই পাল্টে দেবে। আগামী ২৮ জানুয়ারি কোপেনহেগেনের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে বার্সা।

৩৬ দলের এ টুর্নামেন্টের গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ৮ দল সরাসরি শেষ ষোলোর টিকিট পাবে। আর বাকি আটটি জায়গার জন্য ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে।

কাতালান অঞ্চল থেকে ১৭০০ কিলোমিটারের বেশি যাত্রা করে গতকাল ফরচুনা অ্যারেনাতে খেলতে নেমে ১০ মিনিটে ভাসিল কুসেইয়ের গোলে পিছিয়ে পড়ে বার্সা। পরে ফেরমিন লোপেসের জোড়া গোলে এগিয়ে (২-১) গেলেও বিরতির ঠিক আগে লেভানদফস্কির আত্মঘাতী গোলে ২-২ সমতায় থেকে বিরতিতে যায় ফ্লিকের দল।

ম্যাচের নিয়ন্ত্রণ নিতে এমনিতেই বেগ পোহাতে হচ্ছিল, এর মধ্যে ৬১ মিনিটে চোটে মাঠ ছাড়েন পেদ্রি। অবশ্য দু মিনিট পরেই বক্সের বাইরে থেকে অলমোর দারুণ এক শটে আবারও লিড পায় বার্সা। ৭১ মিনিটে ব্যবধান ৪-২ করেন লেভানদফস্কি। শেষ দিকে দুদল প্রচেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি ম্যাচে।

এদিকে ম্যাচ শেষে পেদ্রির চোট নিয়ে বার্সা কোচ বলেছেন, ‘ঠিক কী হয়েছে, জানি না। তবে এটা হ্যামস্ট্রিং। যা হওয়ার, হয়ে গেছে। কখনো কখনো এমনটা হয়-ই। সে কতদিন বাইরে থাকবে, জানি না। তবে এটা ভালো খবর নয়।’

ক্যারিয়ারের শুরুর দিকে একাধিক চোটে ভুগলেও ২০২৪ সালে ফ্লিকের অধীনে বেশিরভাগ সময়ই ফিট ছিলেন স্প্যানিশ এ মিডফিল্ডার। তবে চলতি মৌসুমে হ্যামস্ট্রিংয়ের চোটে পাঁচটি ও ডিসেম্বরে মাংস পেশির চোটে একটি ম্যাচ খেলতে পারেননি। এবার আবার ছিটকে গেলেন সেই হ্যামস্ট্রিংয়েই।

গতকালের হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞায় খেলতে পারেননি লামিন ইয়ামাল। তবে কোপেনহেগেনের বিপক্ষে ম্যাচে স্প্যানিশ উইঙ্গারকে পাবে বার্সা। এরপরও ওই ম্যাচ নিয়ে সতর্ক ফ্লিক, ‘কোপেনহেগেনকে হারানো সহজ হবে না। আমরা জানি না ফেরান (তোরেস) ফিরবে কি না, হয়তো পেদ্রিও খেলতে পারবে না, ফ্রেঙ্কি (ডি ইয়ং) নিষিদ্ধ (কার্ড জনিত) থাকবে। তবে লামিন (ইয়ামাল) ফিরবে।’

বার্স কোচ যোগ করেন, ‘এটা ঠিক যে, সেরা থাকার ভালো সুযোগ আমাদের আছে। আমরা চ্যাম্পিয়ন্স লিগে ভালো শুরু পাইনি, তবে যেহেতু একটা ম্যাচ বাকি আছে, আর আমরা যেখানে থাকতে চেয়েছিলাম, সেখানে থাকার ভালো সম্ভাবনা আছে।

 

চ্যাম্পিয়নস লিগে গতকালের ম্যাচের ফল:

আতালান্তা ২-৩ বিলবাও

বায়ার্ন ২-০ ইউনিয়ন সাঁ জিলোয়া

চেলসি ১-০ পাফোস

ইউভেন্তুস ২-০ বেনফিকা

মার্শেই ০-৩ লিভারপুল

নিউক্যাসল ৩-০ পিএসভি

স্লাভিয়া প্রাহা ২-৪ বার্সেলোনা

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর