বার্সার হারের পর কোচ ফ্লিক

ভরাডুবির পর তাঁর অভিযোগ, ‘স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, আমরা কিছুই বুঝতে পারিনি’

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৪ এএম

গতকাল বৃহস্পতিবার রাতে ভয়াবহ ভরাডুবির শিকার হয়েছে বার্সেলোনা। কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে কাতালান ক্লাবটি।

এমন ভরাডুবির পর রেফারির দিকে আঙুল তুলেছেন বার্সা কোচ হানসি ফ্লিক। ম্যাচ শেষে ফ্লিক জানিয়েছেন, রেফারির বেশ কিছু সিদ্ধান্তের আগামাথা বুঝতে পারেননি তিনি। পাশাপাশি স্পষ্ট কোনো ব্যাখ্যা পাননি বলেও অভিযোগ তুলেছেন বার্সা কোচ।

বার্সা কোচের ক্ষোভটা কোথায়? প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে একবার জালে বল জড়িয়েছিল বার্সা। কিন্তু কুবার্সির গোলটা বৈধটা পায়নি অফসাইডে। দীর্ঘ ৭ মিনিট ভিএআর যাচাইয়ের পর সেটিকে অফসাইড ঘোষণা করেন রেফারি। এছাড়া অনেকক্ষেত্রে ফাউলের শিকার হলেও রেফারি বাঁশি বাজাননি বলে অভিযোগ তুলেছেন বার্সা কোচ।

এ প্রসঙ্গে ক্ষোভ ঝেড়ে ফ্লিক বলেছেন, ‘লা লিগার রেফারিং একেবারে যাচ্ছেতাই! আমাদের যেটা অফসাইড বলা হলো, সেটা অফসাইডই নয়। এটা চেক করতে তারা ৭ মিনিট কেন নিল? তারা কিছু একটা খুঁজছিল, যেন গোলটা বাতিল করতে পারে।’

গোল বাতিলের যে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাননি, সেটাও জানিয়েছেন বার্সা কোচ, ‘স্পষ্ট কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি, আমরা কিছুই বুঝতে পারিনি।’

রেফারিং নিয়ে অভিযোগ তুলে ফ্লিক আরও বলেছেন, ‘ফাউল দেওয়া হয়নি, হলুদ কার্ড দেওয়া হয়নি। ওরা যাতে আমাদের বারবার ফাউল করে, রেফারি সেই সুযোগ করে দিচ্ছিল।’

রেফারিং নিয়ে অভিযোগ থাকলেও ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাসই ঝরেছে ফ্লিকের কণ্ঠে, ‘ঘুরে দাঁড়ানোর মতো সক্ষমতা আমাদের আছে। আমরা লড়াই করব। আর সে জন্য ৩ মার্চ বার্সেলোনায় ফিরতি লেগে আমাদের সমর্থকদের প্রয়োজন। ফিরতি লেগ এখনও বাকি, আমাদের ঘরের মাঠে খেলা হবে। সব শেষ হয়ে যায়নি।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর