টটেনহ্যামে নতুন কোচ 

দুই দিনের মধ্যে বিকল্প খুঁজে নিল দলটি 

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ পিএম

থমাস ফ্রাঙ্ককে বরখাস্ত করার দুই দিন না যেতেই নতুন কোচ খুঁজে নিয়েছে টটেনহ্যাম। গত ১১ ফেব্রুয়ারি জার্মান কোচ ফ্রাঙ্ককে বরখাস্ত করার পর বিকল্প খুঁজে নিতে খুব একটা সময় নেয়নি উত্তর লন্ডনের ক্লাবটি। আজ নতুন অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দিয়েছে টটেনহ্যাম হটস্পার। মৌসুমের শেষ পর্যন্ত দলের দায়িত্ব নিতে ইগর টুডরের সঙ্গে চুক্তি করেছে লন্ডনের ক্লাবটি।

ফ্রাঙ্ককে বিদায় দেওয়ার সময় প্রিমিয়ার লিগ থেকে নেমের যাওয়ার দ্বারপ্রান্তে ছিল স্পার্স। বিবিসি স্পোর্টস ক্লাব-সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার খেলোয়াড়দের অনুশীলনে ফেরার আগেই অন্তর্বর্তীকালীন কোচ চূড়ান্ত করতে চাচ্ছে টটেনহ্যাম।

সর্বশেষ ইতালিয়ান ক্লাব ইয়ুভেন্টাসের কোচ ছিলেন টুডর। ২০২৫ সালের অক্টোবরে টানা আট ম্যাচে জয়হীন থাকার পর ইতালিয়ান ক্লাবটি তাকে বরখাস্ত করে। তখন সিরি আ-তে অষ্টম স্থানে ছিল ইয়ুভেন্টাস। এরপর থেকে দায়িত্বহীন ছিলেন ৪৭ বছর বয়সী এই ক্রোয়াট কোচ।

কোচিং ক্যারিয়ারে লাজিও, মার্সেই, গালাতাসারাই ও উদিনেজের মতো ক্লাবে কাজ করেছেন টুডর। ২০১৩ সালে নিজ শহরের ক্লাব হাজদুক স্প্লিটকে ক্রোয়েশিয়ান কাপ জিতিয়ে কোচ হিসেবে একমাত্র শিরোপা ঘরে তোলেন তিনি।

এর আগে প্রিমিয়ার লিগে টানা আট ম্যাচ জয়শূন্য থাকায় গত ১১ ফেব্রুয়ারি থমাস ফ্রাঙ্ককে বরখাস্ত করে টটেনহ্যাম। ২০০৮ সালের অক্টোবরের পর এমন বাজে সময় আর দেখেনি ক্লাবটি। পয়েন্ট টেবিলে বর্তমানে তাদের অবস্থান ১৬তম। সবশেষ ১৭ লিগ ম্যাচে স্পার্সের জয় মাত্র দুটি। এমন পরিস্থিতিতে কোচ থমাস ফ্র্যাঙ্ককে বিদায় করে এবার ইগর টুডরের ওপর আস্থা রাখতে যাচ্ছে টটেনহ্যাম।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে হাজির হয়ে রুনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন— ‘কেন?’ একই দিনে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। আর রোনালদো যেভাবে পর্তুগাল দল ছেড়ে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর