ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান ফুটবলার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৬ পিএম

সৌদি আরবের ক্লাব আল নাসরের নারী দলে খেলছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাথলিন সৌজা। দলটির অধিনায়কও এই ব্রাজিলিয়ান। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দিয়েছেন ২৯ বছর বয়সী ক্যাথলিন।

বর্তমানে সৌদি আরবেই বসবাস করছেন সৌজা এবং জাতীয় ও আঞ্চলিক প্রতিযোগিতায় আল নাসরকে নেতৃত্ব দিচ্ছেন।  ব্রাজিলের সাও পাওলো রাজ্যের সাও ভিসেন্টে জন্মগ্রহণ করা এই ফুটবলারের ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি নিশ্চিত করে একটি ভিডিও শেয়ার করেছে তার ক্লাব আল নাসর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আল নাসরের শেয়ার করা সেই ভিডিওতে সৌজা বলেন, ‘আমি শুধু সঠিক পথ খুঁজে পেতে এবং নিজের সেরাটা বের করে আনতে চেয়েছি।’ 

ইসলাম ধর্ম গ্রহণের পর উমরাহ পালন করেছেন ক্যাথলিন। তিনি পবিত্র নগরী মক্কা সফর করেন এবং ওমরাহ পালন করার মুহূর্ত নিজের ইন্সটাগ্রামের শেয়ার করেছেন। 

উমরাহ পালন করেছেন ক্যাথলিন। ছবি: ইন্সটাগ্রাম

ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার দিয়ে এই ব্রাজিলিয়ান লিখেছেন, ‘সঠিক পথের সন্ধানের জন্য ছোট পদক্ষেপ, পরিবর্তনের খোঁজে, জীবনের এই উপহারের জন্য কৃতজ্ঞ।’  

ক্যাথলিন সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার আগে ইন্টার মিলানে খেলেছেন। ২০২৪ সালের আগস্টে তিনি সৌদি আরবের আল নাসর নারী দলে যোগ দেন।

পরিস্থিতি স্বাভাবিক হলে মাঠে নামেন দুদলের খেলোয়াড়রা। গ্যালারিতেও ছিলেন হাতে গোনা কিছু সংখ্যক দর্শক। তবে এসবের কোনো কিছুই প্রভাব ফেলেনি রোনালদোর খেলায়। ম্যাচের ৪২ মিনিটে ফারগোনোর জালে বল জড়ান...
এর আগে রোনালদো শেষ বার ৪-০ গোলের হার দেখেছিলেন ২০২২ সালের আগস্টে। তখন রোনালদোর গায়ে ম্যান ইউনাইটেডের জার্সি। ব্রেন্টেফোর্ড সেবার রোনালদোদের এক হালি গোলের লজ্জায় ডুবিয়েছিল। এবার নাসরের জার্সিতে সেই...
নেইমার অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তির পর আনচেলত্তি এখন জাতীয় দলকে নতুন করে সাজানোর দিকে মনোযোগ দিচ্ছেন। ব্রাজিল কোচ কোচ তাঁর লক্ষ্যের কথাও জানিয়েছেন। আনচেলত্তির লক্ষ্য একটাই, ২০৩০ বিশ্বকাপের আগেই এমন...
সান্তোসের পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, নেইমার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে মাঝারি মাত্রার (গ্রেড ২বি) চোট পেয়েছেন। এ কারণে ক্লাবের জার্সিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলা হবে না...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর