১৫ মিনিটে ‘পারফেক্ট’ হ্যাটট্রিক, হাজারে রোনালদোর ১৫-এর অপেক্ষা

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৬ এএম

সৌদি প্রো লিগে আল খুলুদের বিপক্ষে আল নাসরের গতকাল বৃহস্পতিবার রাতের ম্যাচটা ক্রিস্টিয়ানো রোনালদোময় হয়ে থাকল। এ ম্যাচে রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে খুলুদকে ৫-৩ গোলে হারিয়েছে আল নাসর। সেই সঙ্গে পয়েন্ট টেবিলেও দ্বিতীয় স্থানে উঠে এসেছে পোস্তেকোগলুর শিষ্যরা। এমনকি প্রো লিগের শীর্ষে ওঠাও হাতছানি দিচ্ছে নাসরকে।

বর্তমানে ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আল নাসর। অন্যদিকে শীর্ষে থাকা আল কাদশিয়া পয়েন্ট সমান ২৮, তবে কাদশিয়া (১২ ম্যাচ) একটা ম্যাচ বেশি খেলেছে। হাতে থাকা ম্যাচটা জিতলেই সবার ওপরে উঠে যাবে আল নাসর। তবে শীর্ষে ওঠার সুযোগ আছে আল হিলালও। বর্তমানে ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে দলটি।

খুলুদের বিপক্ষে নাসরের ম্যাচে ফেরা যাক। এ ম্যাচে রোনালদোর হ্যাটট্রিক ছিল ‘পারফেক্ট’ হ্যাটট্রিক। রোনালদো প্রথম গোলের দেখা পেয়েছেন ম্যাচের ৬৬ মিনিটে। তখন পর্যন্ত ২-২ সমতায় ছিল ম্যাচ। বাঁ প্রান্ত থেকে জোয়াও ফেলিক্সের বাড়ানো বলে বাঁ পায়ের ফিনিশিংয়ে প্রথম গোল করেন রোনালদো। এতে আর নাসর এগিয়ে যায় ৩-২ ব্যবধানে।

৬ মিনিট পর আবারও ফেলিক্সের অ্যাসিস্ট, এবার হেডে ব্যবধান বাড়ান (৪-২) পর্তুগিজ কিংবদন্তি। আর ৮১ মিনিটে সাদিও মানের পাসে ডান পায়ে গোল করে ক্যারিয়ারের ৬৭তম হ্যাটট্রিক আদায় করেন রোনালদো। একই সঙ্গে আল নাসর পেয়ে যায় ম্যাচের পঞ্চম গোল। অবশ্য যোগ করা সময়ের শেষ দিকে খুলুদ একটি গোল ফিরিয়ে দিলেও ম্যাচটা শেষ পর্যন্ত ৫-৩ ব্যবধানে জিতেছে নাসর।

প্রথম গোল বাঁ পায়ে, দ্বিতীয়টা হেডে, আর শেষটা ডান পায়ে- যাকে বলে পারফেক্ট হ্যাটট্রিক। এ নিয়ে ক্যারিয়ারে ১১বার পারফেক্ট হ্যাটট্রিক করলেন রোনালদো। আর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোর ক্যারিয়ারের গোল সংখ্যা এখন ৯৮৫টি। আর মাত্র ১৫ গোল করলেই, প্রথম ফুটবলার হিসেবে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করবেন ৪১ বছর বয়সী এ মহাতারকা।

গতকাল ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো লিখেছেন, ‘দারুণ জয়, দলের অসাধারণ পারফরম্যান্স। হ্যাটট্রিক করে দলকে সাহায্য করতে পেরে ভালো লাগছে!’

 

লিটনের শারীরিক অবস্থার আপডেট দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ডান কনুইয়ে চোট পেয়েছেন লিটন। এখন তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তবে একটা জায়গায় মেসিকে ছাড়িয়ে গেছেন রোনালদো। ব্যালন ডি’অরের ইতিহাসে সর্বকালের সেরা মৌসুমের স্বীকৃতি পেয়েছে তাঁর ২০০৮ সালের অর্জন। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের ভোটে এই স্বীকৃতি পেয়েছেন পর্তুগিজ...
মেজর কোনো আন্তর্জাতিক বা মহাদেশীয় ট্রফি না জিতেও হ্যারি কেইনের এই ব্যালন ডি’অর জয় কি সত্যিই নায্য ছিল? নাকি অন্য কেউ এই পুরস্কারের বেশি যোগ্য ছিলেন?
বিশ্বকাপে মেসির পারফরম্যান্স এবং ইন্টার মায়ামির হয়ে তাঁর সাফল্যের জেরে এ বয়সেও ব্যালন ডি’অরে অন্যতম ফেভারিট ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত এবার আর পুরস্কার জেতা হয়নি। মেসি-এমবাপ্পে-ইয়ামালদের পেছনে...
১৫ বছরে প্রায় ৪০০ গুণ বেড়েছে অপরাধ তদন্তে ডিভাইস বিশ্লেষণের চাহিদা। ২০১২ সালে যেখানে ৭ মামলায় ১৮টি আলামত বিশ্লেষণ করা হতো, সেখানে এবছর জুন পর্যন্ত প্রায় আড়াই হাজার মামলায় ১১ হাজারের মতো আলামত জমা...
২০১৯ সালের পর থেকে আফ্রিকায় কূটনৈতিক উপস্থিতি ও বাণিজ্য জোরদারের চেষ্টা করছে রাশিয়া। মস্কোয় তৃতীয় রাশিয়া-আফ্রিকা সম্মেলনে পুতিনের লক্ষ্য, পশ্চিমা প্রভাবের বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা। তবে...
সিরাজগঞ্জের মহাসড়কে পুলিশভ্যানের সামনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিলের ঘটনায় কোনো পুলিশ সদস্যের অবহেলা রয়েছে কিনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে ভ্যানে থাকা...
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় আরিয়ান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল পৌনে ৬টার দিকে যাত্রাবাড়ীর  জনপদ মোড়ের মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা হয়। গুরুতর আহত অবস্থায়...
লোডিং...

এলাকার খবর