আতঙ্কের রাতেও থামানো গেল না রোনালদোকে

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পিএম

এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট ওয়েস্ট রাউন্ড ২ এর ম্যাচে গতকাল সোমবার রাতে নেফচি ফারগোনার মুখোমুখি হয়েছিল আল নাসর। তবে সম্প্রচারকারী চ্যানেল ম্যাচ শুরুর ১৫ মিনিট আগে জানায়, নিরাপত্তা শঙ্কায় ম্যাচটি এক ঘণ্টা পেছানো হয়েছে।

মূলত হুতি বিদ্রোহীরা রিয়াদের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। সেসব প্রতিহত ও ধ্বংস করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এরপরও দেশটির নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তা জনিত শঙ্কার কারণে আল-আওয়াল পার্কের ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়।

পরিস্থিতি স্বাভাবিক হলে মাঠে নামেন দুদলের খেলোয়াড়রা। গ্যালারিতেও ছিলেন হাতে গোনা কিছু সংখ্যক দর্শক। তবে এসবের কোনো কিছুই প্রভাব ফেলেনি রোনালদোর খেলায়। ম্যাচের ৪২ মিনিটে ফারগোনোর জালে বল জড়ান পর্তুগিজ কিংবদন্তি। অবশ্য রোনালদোর গোলের আগেই নাসরকে এগিয়ে দিয়েছিলেন অ্যাঞ্জেলো। আর শেষ দিকে একটি আত্মঘাতী গোল হজম করে ফারগোনা। এর বাইরে একটি গোল ফিরিয়ে দিলেও, নাসরের কাছে ৩-১ গোলে হেরেছে দলটি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার উচ্চ সতর্কবার্তা জারির পর পুরো শহরে নিরাপত্তা সতর্কতা জারি করে সৌদি জোট। মুঠোফোনে বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশনাও দেওয়া হয়। এদিকে ম্যাচ শুরুর অপেক্ষায় স্টেডিয়ামের টানেলে অপেক্ষা করতে থাকেন দুই দলের খেলোয়াড়েরা। পরিস্থিতি নিরাপদ বলে নিশ্চিত হওয়ার পর মাঠে গড়ায় খেলা।

অস্বস্তিকর পরিস্থিতি এবং গ্যালারিতে দর্শকসংখ্যা কম থাকা সত্ত্বেও রোনালদো ঠিকই গোল আদায় করেছেন। পর্তুগাল ফুটবল ফেডারেশন থেকে সাময়িক নিষিদ্ধ হওয়ার পর ক্লাবের জার্সিতে এটি রোনালদোর প্রথম গোল। সব মিলিয়ে এটি রোনালদোর ক্যারিয়ারে ৯৮১তম গোল। আর মাত্র ১৯টি গোল করলেই প্রথম ফুটবলার হিসেবে হাজার গোলের কীর্তি গড়বেন পর্তুগিজ কিংবদন্তি।

আবুধাবি টেস্টে হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার হাসান মাহমুদের। বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে আফগানরা অলআউট ২৪০ রানে। দ্বিতীয় ইনিংসে নেমে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫ রান।
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
সম্প্রতি ‘টিভি ৭ দিয়াস’ সাময়িকীকে সাক্ষাৎকার দেন রোনালদোর মা। সেই সাক্ষাৎকার প্রকাশ করেছে জিই নেটওয়ার্ক। ওই সাক্ষাৎকারে দোলোরেস আভেইরো জানিয়েছেন, রোনালদোর ঘটনা তাঁকে কাঁদিয়েছে। তবে রোনালদোকে...
১৯৮৬ সালে ‘ফ্রান্স ফুটবল’-এর সম্পাদকীয় বিভাগে যোগ দিয়েছিলেন ফেরে। ১৯৯৬ সালে সাময়িকীটির পরিচালক হন তিনি। ২০২৩ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন। ফলে বালন দ’র পুরস্কার এবং এ নিয়ে বছরের পর বছর ধরে তৈরি...
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সৌদি বিমান বন্দরে হামলার পর থেকে নিয়মিত সেখানকার প্রবাসীদের নিয়মিত খোঁজ খবর নেওয়া হচ্ছে। পাশাপাশি রোগীর স্বজনদের সঙ্গে পররাষ্ট্র...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলা ও ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্ততি গ্রহণ এবং যথাযথ নগর পরিকল্পনার আহ্বান জানিয়েছেন।
৩৫ বছর বয়সের পর আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তি হতে পারবে না–এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআইয়ের ব্যবহার নিয়ন্ত্রণের চিন্তাভাবনা করছে সরকার। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর