৩০ পেরোনোর পর ৫০০ গোল

পুরো জীবনে যা করেছেন কেবল ২৬ জন, রোনালদো তা করেছেন ৩০-এর পরই

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ এএম

শনিবার রাতটা আল নাসরের পাশাপাশি ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য ছিল স্বপ্নের মতো। এ রাতে আল ইত্তিহাদের সঙ্গে ড্র (১-১) করে পয়েন্ট হারিয়েছে আল হিলাল। তাতে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ আসে আল নাসরের সামনে।

সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছে জর্জ জেসুসের শিষ্যরা। ঘরের মাঠ আল আউয়াল পার্কে আল হাজেমকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আল নাসর। একই সঙ্গে ২২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে আল নাসর উঠে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আল হিলাল।

নাসরের বড় জয়ে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অন্য গোল দুটি করেছেন কিংসলে কোমান ও আনহেলো গাব্রিয়েল। জোড়া গোল করার পথে প্রথম গোলটি দিয়ে অনন্য এক কীর্তি গড়েছেন ৪১ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা। ৩০ বছর পার করার পর এটি ছিল রোনালদোর ৫০০ তম গোল!

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকসের(আইএফএফএইচএস) পরিসংখ্যান অনুসারে, পুরো ক্যারিয়ারে ৫০০ বা এর চেয়ে বেশি গোল করতে পেরেছেন মোটে ২৬ জন ফুটবলার (বর্তমানে খেলছেন ৫ জন)। সেখানে শুধু ৩০ বছরের পরই ৫০০ গোল হয়ে গেল রোনালদোর।

আর গতকালের দুই গোলসহ ক্যারিয়ারে সব মিলিয়ে রোনালদোর গোল সংখ্যা এখন ৯৬৪। ফুটবল ইতিহাসে এত গোল করতে পারেননি আর কেউ। হাজার গোলের লক্ষ্যে ছোটা রোনালদোর নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন আর মোটে ৩৬ গোল।

গতকালের ম্যাচে রোনালদো প্রথম গোলটি করেন ১৩ মিনিটে। প্রথমে লাইনসম্যান অফসাইডের পতাকা উঠালেও ভিএআর যাচাইয়ের পর গোলটির বৈধতা দেন রেফারি। ম্যাচের আধাঘণ্টা যেতে স্কোরলাইন ২-০ করেন কোমান।

এরপর রোনালদোর দুবার জালে বল জড়ালেও অফসাইডের কারণে সেসব বৈধতা পায়নি। ৭৭ মিনিটে প্রায় একক প্রচেষ্টায় স্কোরলাইন ৩-০ করেন আনহেলো। দু মিনিট পর কোমানের পাস থেকে কোনাকুনি শটে ব্যবধান আরও বাড়ান রোনালদো।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর