মাদ্রিদের ২৪-এ ২৩

শুরুতেই না থামালে দলটাকে আর আটকে রাখা যায় না

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৭ এএম

সান্তিয়াগো বের্নাবেউয়ের গ্যালারিতে সাদা ঢেউয়ের সমুদ্রের মাঝে ছোট্ট দ্বীপের মতো জায়গা নিয়ে ছিলেন বেনফিকার তিন হাজারের মতো সমর্থক। ম্যাচে ভিনিসিয়ুস যতবার বল পেয়েছেন, বেনফিকার সমর্থকেরা দুয়ো দিয়েছেন। দুয়ো দিয়েছেন ভিনিসিয়ুস বল হারালেও।

কিন্তু এসব দুয়ো ব্রাজিলিয়ান তারকাকে দমাতে পারেনি। ম্যাচের ৮০ মিনিটে সতীর্থ ফেদেরিকো ভালভার্দের পাসে মধ্যমাঠের কিছুটা সামনে বল পেয়ে অনেকটা দৌড়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে দারুণ এক গোল করেন ভিনিসিয়ুস। ২৫ বছর বয়সী এ ব্রাজিলিয়ান তারকার গোলেই বেনফিকার বিপক্ষে প্লে-অফের দ্বিতীয় লেগে ২-১ ব্যবধানি জয় পেয়েছে মাদ্রিদ। তাতে দুই লেগে ৩-১ ব্যবধানে জিতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে আলভারো আরবেলোয়ার দল।

চ্যাম্পিয়নস লিগের নক আউটের প্রথম লেগে জিতলে মাদ্রিদ পরের রাউন্ডে উঠবে, এটা যেন অলিখিত রীতি। পরিসংখ্যানেও সেটা স্পষ্ট। ইউরোপসেরার এ টুর্নামেন্টের নকআউটে প্রথম লেগে জেতা সর্বশেষ ২৪ বারের ২৩ বারই পরের রাউন্ডের টিকিট পেয়েছে লস ব্লাঙ্কোস। শুধু ২০১৮-১৯ মৌসুমে আয়াক্সের বিপক্ষে প্রথম লেগে ২-১ ব্যবধানে জিতেও পরের লেগে ৪-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছিল নকআউট থেকে। এবার তেমন ব্যতিক্রম কিছু ঘটার সুযোগ দেয়নি আলভারো আরবেলোয়ার দল।

গতকাল ৮০ মিনিটে জয়সূচক গোলের পর কর্নার ফ্ল্যাগের দিকে দৌড়ে গিয়ে নেচে নেচে উদযাপন করেন ভিনিসিয়ুস। ঠিক এক সপ্তাহ আগের ম্যাচের মতো। পার্থক্য বলতে, সেদিন বেনফিকার মাঠে ভিনিসিয়ুসের গায়ে ছিল নীল জার্সি, এবার সাদা জার্সি।

আর সেদিন নেচে নেচে উদযাপনের সময় জার্সি মুখে জড়িয়ে ভিনিকে উদ্দেশ্য করে কিছু একটা বলেছিলেন বেনফিকার আর্জেন্টাইন তরুণ তারকা জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। ভিনিসিয়ুস বর্ণবাদী অভিযোগ তুললে ম্যাচটা ১০ মিনিটের জন্য বন্ধ ছিল। নাটকীয়তার পর ম্যাচের বাকি অংশ অবশ্য মাঠে গড়িয়েছিল। আর ওই দিনের ঘটনায় প্রেস্তিয়ান্নিকে এক ম্যাচের সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিল উয়েফা। সে কারণে বের্নাবেউয়ে ছিলেন না আর্জেন্টাইন তারকা।

প্রথম লেগের সেই আলোচিত ঘটনার পর দ্বিতীয় লেগে একইভাবে নেচে যেন সেটারই প্রতিশোধ নিলেন ভিনিসিয়ুস। আর ভিনিসিয়ুসের এমন নাচের প্রশংসাও করেছেন সতীর্থরা। মাদ্রিদ গোলকিপার থিবো কোর্তোয় বলেছেন, ‘ভিনি নাচুক, নাচতেই থাকুক— ও নাচা মানেই ও গোল করছে।’

গতকাল অবশ্য মাদ্রিদ শুরুতে গোল হজম করেছিল। ম্যাচের ১৪ মিনিটে রাফা সিলভার গোলে পিছিয়ে পড়ার দু মিনিটের মধ্যেই মাদ্রিদকে সমতায় ফেরান অরেলিয়েঁ চুয়ামেনি। পরে ম্যাচের শেষ দিকে ভিনির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আরবেলোয়ার দল। ভিনিসিয়ুসের নাচ প্রসঙ্গে মাদ্রিদের প্রথম গোলদাতা চুয়ামেনি বলেছেন, ‘এটাই আমাদের ভিনিসিয়ুস।’

গতকাল যে শুধু ভিনিসিয়ুস দুয়ো খেয়েছেন, এমন নয়। বেনফিকার আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিকে দুয়ো দিয়েছেন মাদ্রিদ সমর্থকেরা। গত সপ্তাহে ভিনিসিয়ুসের বর্ণবাদী অভিযোগ তোলার দিনে কর্নার ফ্র্যাগের সামনে ভিনির সঙ্গে তর্কে জড়িয়েছিলেন ওতামেন্দি, সে কারণেই বেনফিকা ডিফেন্ডারের প্রতি ক্ষোভ ছিল মাদ্রিদ সমর্থকদের।

অথচ ম্যাচের আগে মাদ্রিদ সমর্থকেরা গ্যলারিতে ‘No To Racism’ বা ‘বর্ণবাদকে না বলুন’ এবং ‘Respect’ লেখা ব্যানার প্রদর্শন করেন।

ম্যাচে যে শুধু দুয়োর ঘটনা ঘটেছে, এমন নয়। এক সমর্থক নাৎসি স্যালুট দিয়েছে বলে অভিযোগ তুলেছে মাদ্রিদ। আর ওই সমর্থকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ক্লাবের শৃঙ্খলা কমিটির কাছে আবেদনও করেছে স্প্যানিশ ক্লাবটি।

এ প্রসঙ্গে ম্যাচ শেষে এক বিবৃতিতে মাদ্রিদ উল্লেখ করেছে, ‘টেলিভিশন সম্প্রচারে দেখা যাওয়ার কিছুক্ষণ পরই ক্লাবের নিরাপত্তাকর্মীরা তাঁকে শনাক্ত করে এবং সঙ্গে সঙ্গে সান্তিয়াগো বের্নাবেউ স্টেডিয়াম থেকে বের করে দেয়।’ মাদ্রিদের বিবৃতিতে আরও জানানো হয়, ঘৃণা ও সহিংসতাকে উসকে দেয়, এমন আচরণ ও অভিব্যক্তিকে নিন্দা জানায় মাদ্রিদ।

উল্লেখ্য, শেষ ষোলোতে রেয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হতে পারে ম্যানচেস্টার সিটি অথবা স্পোর্তিং সিপি। আগামী শুক্রবারের ড্র-তে নিশ্চিত হবে, শেষ আটে ওঠার লড়াইয়ে কাকে পাচ্ছে মাদ্রিদ।

প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
দীর্ঘ দুই দশকের বেশি এই পথচলায় আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১২৫টি। এর বাইরে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮ গোল। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন দীক্ষ আকাঙ্ক্ষিত বিশ্বকাপ। দুবার...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর