ইউভেন্তুস-আতালান্তার দুই রকম গল্প

যেভাবে এক দল সব হিসাব পাল্টে দিয়ে জিতল, আরেক দল জিতেও হেরে গেল

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫ এএম

তুরিন থেকে বেরগামো- মাঝে দূরত্বটা ১৯০ কিলোমিটারের মতো। কিন্তু গতকাল বুধবার রাতে ইতালির দুই শহর ভিন্ন দুই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। সেখানে বেরগামোর ক্লাব আতালান্তা প্রত্যাবর্তনের গল্প লিখে নকআউটের টিকিট পেয়েছে, অন্যদিকে তুরিনের ক্লাব ইউভেন্তুস নাটক জমিয়ে ম্যাচটা জিতলেও বাদ পড়েছে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ থেকেই।

ইতালির দুই ভিন্ন অভিজ্ঞতার রাতে ঘরের মাঠে মোনাকোর সঙ্গে ২-২ গোলে ড্র করেও শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।

আতালান্তার নাটকীয়তা দিয়েই শুরু করা যাক। প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে ২-০ ব্যবধানে হারা আতালান্তা ঘরের মাঠ নিউ ব্যালেন্স অ্যারেনাতে ফিরতি লেগের প্রথমার্ধেই এগিয়ে যায় ২-০ ব্যবধানে। অর্থাৎ দুই লেগ মিলিয়ে স্কোরলাইন তখন ২-২ সমতা।

৫৭ মিনিটে পাসালিচের হেডে আতালান্তা আবারও গোলের দেখা পায়। তবে ৭৫ মিনিটে ডর্টমুন্ডের করিম আদেইমেরি একটা গোল ফিরিয়ে দেন। ম্যাচের স্কোরলাইন তখন ৩-১ হলেও দুই লেগ মিলিয়ে ৩-৩। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলেও নাটকের বাকি ছিল যোগ করা সময়ে। 

যোগ করা সময়ে লাল কার্ড দেখেন দুদলের তিনজন। এর মধ্যে ম্যাচের শেষ বাঁশি আগ মুহূর্তে পেনাল্টি পায় আতালান্তা। সেই স্পটকিকে গোল করে আতালান্তার ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন সামারজিচ। একইসঙ্গে দুই লেগে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলোর টিকিট পায় ইতালিয়ান ক্লাবটি। শেষ ষোলোতে আর্সেনাল অথবা বায়ার্ন মিউনিখের কাউকে প্রতিপক্ষ হিসেবে পাবে আতালান্তা।

আতালান্তার মতো প্রায় ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছিল ইউভেন্তুস। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি লুসিয়ানো স্পালেত্তির দল।

গালাতারাসাইয়ের কাছে প্রথম লেগে ৫-২ ব্যবধানে হারা ইউভেন্তুস গতকাল নির্ধারিত সময়ে ম্যাচ শেষ করেছিল ৩-০ ব্যবধানে। তাতে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ৫-৫ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু অতিরিক্ত সময়ে আর পেরে ওঠেনি ইউভেন্তুস। সেখানে গালাতাসারাইয়েল হয়ে গোল করেন ওসিমহেন ও ইলিসমাস। তাতে ম্যাচটা ৩-২ ব্যবধানে জিতলেও দুই লেগ মিলিয়ে ৭-৫ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলোতে উঠেছে গালাতাসারাই। পরের রাউন্ডে তুরস্কের ক্লাবটির প্রতিপক্ষ লিভারপুল অথবা টটেনহাম।

রাতের অন্য ম্যাচে মোনাকোর সঙ্গে ২-২ গোলে ড্র করলেও প্রথম লেগে ৩-২ ব্যবধানে জেতায় দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে এগিয়ে থেকে শেষ ষোলোর টিকিট পেয়েছ পিএসজি। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বার্সেলোনা অথবা চেলসিকে প্রতিপক্ষ হিসেবে পাবে প্যারিসের ক্লাবটি।

 

একনজরে চ্যাম্পিয়নস লিগে গতকালের ম্যাচের ফল:

আতালান্তা ৪-১ ডর্টমুন্ড (দুই লেগে ৪-৩ ব্যবধানে জিতে শেষ ষোলোতে ডর্টমুন্ড)

ইউভেন্তুস ৩-২ গালাতাসারাই (দুই লেগে ৭-৫ ব্যবধানে জিতে শেষ ষোলোতে গালাতাসারাই)

পিএসজি ২-২ মোনাকো (দুই লেগে ৫-৪ ব্যবধানে জিতে শেষ ষোলোতে পিএসজি)

রেয়াল মাদ্রিদ ২-১ বেনফিকা (দুই লেগে ৩-১ ব্যবধানে জিতে পরের রাউন্ডে মাদ্রিদ)

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর