‘একটা পর্যায়ে মনে হয়েছে ওরা বড় জয় পাবে, কিন্তু তা হয়নি’ 

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৮:২২ পিএম

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৯৫ ধাপ এগিয়ে নয়বারের এশিয়ান কাপ চ্যাম্পিয়ন চীন। টুর্নামেন্টের শুরুতে বাংলাদেশকে উড়িয়ে  চীন বড় জয় পাবে এটাই স্বাভাবিক ভেবেছিল অনেকে। তবে আজ সিডনিতে ঋতুপর্ণা চাকমারা যা করে দেখালেন তাতে বাংলাদেশ প্রশংসা পেতেই পারে। চীনের মতো বড় দল বাংলাদেশের বিপক্ষে ২-০ গোলের জয় পেলেও দ্বিতীয়ার্ধে কোনো গোলই করতে পারেনি। 

প্রথমার্ধে ২-০ গোলে বাংলাদেশ পিছিয়ে পড়ার পর স্কোরলাইন যে বড় হতে যাচ্ছে তা অনেকেই ভেবেছিলেন। কিন্তু মনিকা চাকমা-মিলি আক্তাররা বাংলাদেশের রক্ষণ অক্ষত রেখেছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ পিটার বাটলার তো বলেই ফেলেছেন এক পর্যায়ে মনে হয়েছিল বড় জয় পাবে চীন। 

ম্যাচ শেষে নিজ দলকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হেড কোচ পিটার বাটলার। আফঈদা খন্দকারদের নিয়ে কোচ অনেক গর্বিত জানিয়ে বলেন, ‘চীনকে অভিনন্দন, এশিয়ার সেরা দল আমাদের হারিয়েছে। একটা পর্যায়ে মনে হয়েছে ওরা বড় জয় পাবে, কিন্তু তা হয়নি। আমি মেয়েদের নিয়ে খুশি, প্রথম ৪০ মিনিটে ওদের গোল থেকে দূরে রাখা, এরপর কিছুটা পথ হারিয়ে ফেলা। অনেক কিছুই হতে পারত বলা যায়, তবে আমি মেয়েদের নিয়ে গর্বিত।’ 

কোচের পরিকল্পনা এখন পরের ম্যাচ ঘিরে, তার মতে বাংলাদেশের মেয়েরা এক ম্যাচ খেলায় এখন নিজেদের গোছানোর সুযোগ পাবে অস্ট্রেলিয়ার কন্ডিশনে। ম্যাচ হারলেও দল সঠিক পথেই আছে বলে মনে করেন পিটার বাটলার, ‘আপনি যদি পরিসংখ্যান দেখেন, ওদের পক্ষেই সব। আমি খুশি কারণ এই গেমটা চলে গেছে। আমাদের সামনে কঠিন ম্যাচ, কোরিয়ার(উত্তর) বিপক্ষে। আশা করি এই গেম ওদের নিজেদের খানিকটা গোছানোর সুযোগ দিয়েছে। আমার মতে, আমরা নিজেদের ছোট( দল) মনে করিনি। যদিও আমরা চ্যাম্পিয়ন দলের বিপক্ষে হেরেছি, তবে আমরা সঠিক পথেই আছি।  আমি এই গ্রুপটাকে কোচিং করিয়ে গর্বিত।’


আগামী ৬ মার্চ উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ।  

শুধু দল নির্বাচন নয়, ডুলি প্রশ্ন তুলেছেন গোটা সংস্কৃতি নিয়েই। তাঁর মতে, বাংলাদেশ ফুটবলকে ভালোবাসে ঠিকই, কিন্তু সেই ভালোবাসা এখনো মাঠের বাইরে দাঁড়িয়ে থাকে। এ প্রসঙ্গে বাংলাদেশ কোচের ভাষ্য,...
আসিয়ান কাপের পাশাপাশি ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী বাংলাদেশ। সেজন্য ফিফার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য শাখাওয়াত হোসেন শাহীন। সূচি...
ভারতের নাম প্রত্যাহারের পর আসিয়ান কাপে বাংলাদেশের সামনে যে সুযোগ তৈরি হয়েছিল, তা নিয়ে এতদিন নাটকীয়তা কম হয়নি। অবশেষে ফিফার চূড়ান্ত অনুমোদন পেয়েছে বাংলাদেশ। 
বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার আল-আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার সাদমান সাকিবকে উদ্ধৃত করে বিবিসি বাংলার এক...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর