হোয়াইট হাউসে যাওয়া নিয়ে বিতর্ক

মেসিদের কোচ বললেন, ‘এই সফর অনেক আগেই ঠিক করা ছিল’

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১০:৫৩ পিএম

লিওনেল মেসিদের হোয়াইট হাউস সফর ঘিরে বিতর্কের তৈরি হয়েছে। মেজর সকার লিগের চ্যাম্পিয়ন হওয়ায় হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লিওনেল মেসি ও তাঁর দল ইন্টার মায়ামি। তবে সেই অনুষ্ঠানে মেসিদের সামনে রেখে নানা ধরনের বিতর্কিত রাজনৈতিক মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক পর্যায়ে ট্রাম্পের কিছু বক্তব্যের পর মেসিদের হাততালি দিতেও দেখা যায়। ট্রাম্পের এমন বক্তব্যের জেরে অনেকেই মেসিদের যাওয়া নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তবে ইন্টার মায়ামি কোচ হ্যাভিয়ের মাচেরানো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের এই সফর অনেক আগেই ঠিক করা ছিল। তারা ভেবেছিলেন, সেখানে ফুটবল নিয়ে কথা হবে। 

শুক্রবার জুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মায়ামির এমন সফর নিয়ে প্রশ্ন করা নিজের অবস্থান ব্যাখ্যা করেন মাচেরানো। হোয়াইট হাউস সফর নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান এটি মূলত চ্যাম্পিয়ন দলের জন্য একটি দীর্ঘদিনের ঐতিহ্য।

মাচেরানো বলেন, ‘আমি ভেবেছিলাম আমরা ফুটবল নিয়ে কথা বলব। চ্যাম্পিয়ন দল হিসেবে হোয়াইট হাউসে যাওয়া একটি প্রচলিত প্রটোকল, আমরা সেটিই পালন করেছি। ওয়াশিংটনে আমাদের ম্যাচ থাকার সপ্তাহেই এই সফর অনেক আগেই পরিকল্পনা করা হয়েছিল। আমরা সেখানে কয়েক ঘণ্টা ছিলাম, যতটুকু সম্ভব হোয়াইট হাউস দেখেছি। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমরা যতক্ষণ ছিলাম, সেটি টিভিতে ততটুকুই দেখা গেছে, তার বেশি কিছু নয়।’ 

রাজনৈতিক বিতর্কের দিকে মনোযোগ না দিয়ে মাচেরানো বরং দলের খেলার মধ্যে মনোযোগ দিতে চান। এই ব্যাপারে তিনি বলেন, “আমরা যথেষ্ট পরিণত, বুঝতে পারি একটি বিষয়ের সঙ্গে আরেকটির সম্পর্ক নেই। মৌসুমের শুরুটা কঠিন হবে, কারণ প্রথম পাঁচটি ম্যাচই বাইরে(অ্যাওয়ে) খেলতে হচ্ছে। তবে একসঙ্গে বেশি সময় কাটানোর কারণে খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া ও পরিবেশ(ড্রেসিংরুমের) আরও ভালো হচ্ছে।’

৪১ বছর বয়সী মহাতারকার মলিন পারফরম্যান্স নিয়ে সমালোচনা কম হয়নি। পর্তুগালও বিদায় নিয়েছে বিশ্বকাপের শেষ ষোলো থেকে। অনেকেই সমালোচনা করতে থাকেন, বিশ্বকাপে না খেললেই ভালো করতেন রোনালদো!
ঠিক কোন বিষয়ে এই তদন্ত, সূত্রের বরাতে ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে,  কাসেমিরোর সঙ্গে যোগাযোগের আগে তাঁর ডিসকভারি প্রায়োরিটি না নেওয়ার অভিযোগে ইন্টার মায়ামির বিরুদ্ধে এমএলএসের কাছে...
বিশ্বকাপ শেষ হওয়ার দুই দিন পর টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করল ফিফা। স্পেনের তিন ও আর্জেন্টিনার দুজন জায়গা পেয়েছেন এ তালিকায়।
ওই চিঠিতে দি মারিয়া লিখেছেন, ‘আর্জেন্টাইন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের পতাকা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ। একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও উদাহরণ তৈরি করার...
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হওয়ায় মোট প্রাণহানি বেড়ে ৮০৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ১৬৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং নতুন করে হাম ও উপসর্গের রোগী পাওয়া গেছে ১ হাজার ১৪...
বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী সোমবার (২৭ জুলাই) থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের স্থগিত থাকা...
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এবং একটি বৈশ্বিক ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকার ব্যবসাবান্ধব পরিবেশ...
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নারী ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হলের ক্যান্টিন কর্মী ইমাম হাসানকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।...
লোডিং...

এলাকার খবর