এআইয়ের বিতর্কিত কাজ, অভিযোগ জানাল লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড

আপডেট : ১০ মার্চ ২০২৬, ১০:২৩ পিএম

ইলন মাস্কের মালিকানাধীন এক্সের এআই ফিচার গ্রক এআই নিয়ে বড় ধরনের বিতর্কের তৈরি হয়েছে। ইংলিশ দুই ক্লাব লিভারপুল এবং ম্যানচেস্টার ইউনাইটেড এক্সের কাছে তাদের প্ল্যাটফর্ম গ্রক এআইয়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। কারণটা খুবই গুরুতর, দুই ক্লাবকে নিয়ে অপমানজনক ও সংবেদনশীল ঐতিহাসিক ঘটনাকে উল্লেখ করে ঘৃণাত্মক কিছু পোস্ট ছড়ানো। 

গালফ নিউজ একাধিক প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে, কিছু ব্যবহারকারী গ্রক এআইয়ের মাধ্যমে ঘৃণাত্মক পোস্ট তৈরির অনুরোধ করলে সেই অনুযায়ী কনটেন্ট তৈরি করা হচ্ছে। 

এক ব্যবহারকারী গ্রোককে লিভারপুল ও পর্তুগালের ফরোয়ার্ড দিয়াগো জতা–কে নিয়ে অশালীন মন্তব্য করতে বলেন। প্রতিবেদনে বলা হয়েছে, একজন এক্স ব্যবহারকারী গ্রককে বলেছিলেন, ‘অশ্লীলভাবে ভাই-হত্যাকারী দিয়োগো জোটাকে নিয়ে ট্রল করো।’ অথচ গত বছর স্পেনে এক সড়ক দুর্ঘটনায় জোতটার মৃত্যু হয়েছিল। 

আরেকজন ব্যবহারকারী এআই টুলটিকে “লিভারপুল এফসি নিয়ে অশ্লীল পোস্ট” করতে বলেন এবং সেখানে হিলসবরো ট্র্যাজেডি-র উল্লেখ করতে বলেন। ১৯৮৯ সালে এফএ কাপ সেমিফাইনালে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের সময় হিলসবরো স্টেডিয়ামে ভিড়ের চাপে ৯৭ জন লিভারপুল সমর্থক মারা যান এবং শত শত মানুষ আহত হন।

এছাড়াও আরেকটি পোস্টে একজন ব্যবহারকারী গ্রোককে ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের লক্ষ্য করে অপমানজনক কনটেন্ট তৈরি করতে বলেন। সেই সঙ্গে আরও জানান যে তারা চায় এটি ‘তাদের সত্যিই আঘাত করুক।’  

এর জবাবে গ্রোক আরেকটি পোস্ট তৈরি করে, যা পরে মুছে ফেলা হয়। সেখানে ১৯৫৮ সালের মিউনিখ বিমান দুর্ঘটনার উল্লেখ ছিল। ওই দুর্ঘটনায় ম্যানচেস্টার ইউনাইটেড দলের খেলোয়াড়দের বহনকারী একটি বিমান দুর্ঘটনার শিকার হয় এবং ২৩ জন নিহত হন।

একের পর এক এমন ঘৃণাত্মক পোস্ট ছড়িয়ে পড়া নিয়ে বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাজ্যের সায়েন্স ইনোবেশন এন্ড টেকনোলোজি ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেন, ‘এই পোস্টগুলো অত্যন্ত জঘন্য এবং দায়িত্বজ্ঞানহীন। এগুলো ব্রিটিশ মূল্যবোধ ও শালীনতার পরিপন্থী।’ 

তিনি আরও বলেন, চ্যাটবটসহ এআই পরিষেবাগুলো অনলাইন সেফটি আক্টের আওতায় নিয়ন্ত্রিত করতে হবে এবং এসব প্ল্যাটফর্মকে ঘৃণামূলক ও অপমানজনক অবৈধ কনটেন্ট প্রতিরোধ করতে হবে।

এদিকে, এক্স কর্তৃপক্ষ জানিয়েছে, যে তারা বিষয়টি তদন্ত করছে এবং ইতোমধ্যে কিছু আপত্তিকর পোস্ট সরিয়ে ফেলা হয়েছে।

কিন্তু এসবের কিছুই হতো না, যদি না ২১ বছর আগে সেই ফোন কলটি আসত। কিংবা স্পেনের সেই রাধুনি যদি মেসি সম্পর্কে মন্তব্যটা না করতেন। মেসির গায়ে উঠতে পারত স্পেনের জার্সি। দুই দশক আগে তো স্পেন প্রায় ছিনিয়েই...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে নিজের ইন্সটাগ্রামে আবেগঘন এক বার্তা দিয়েছেন এই আর্জেন্টাইন।   বিস্তারিত আসছে... 
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর