চ্যাম্পিয়নস লিগে ইংলিশ ক্লাব

৬ দল নেমেছে মাঠে, ৪টির অবস্থা বেশি খারাপ, ২টির মন্দের ভালো

আপডেট : ১২ মার্চ ২০২৬, ১০:১৪ এএম

গতকাল বুধবার রাতটা ইংল্যান্ডের দলগুলোর জন্য ছিল দুঃস্বপ্নের মতো। স্প্যানিশ ক্লাব রেয়াল মাদ্রিদের মাঠে গিয়ে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে ম্যানচেস্টার সিটি। একই পরিণতি হয়েছে প্রিমিয়ার লিগের আরেক দল চেলসিরও। বর্তমান চ্যাম্পিয়ন পারি সাঁ জার্মেইয়ের ঘরের মাঠে গিয়ে ৫-২ ব্যবধানে হেরেছে চেলসি।

২০০০ সালের পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগের কোনো ম্যাচে ৫ গোল হজম করল চেলসি। সিটি-চেলসির এমন বেহাল পারফরম্যান্সে একটা বিব্রতকর রেকর্ডেই উঠেছে ইংল্যান্ডের নাম! চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে এই প্রথম একই দিনে দুটি ইংলিশ ক্লাব অন্তত তিন গোলের ব্যবধানে হারল।

এমন লজ্জার রেকর্ডের দিনে মাঠে নেমেছিল আরও একটা ইংলিশ ক্লাব- আর্সেনাল। কিন্তু সুবিধা করতে পারেনি মিকেল আর্তেতার দলও। লেভারকুসেনের মাঠে শেষ মুহূর্তে গোল করে কোনোমতে হার এড়িয়েছে (১-১) আর্সেনাল।

শুধু যে গতকাল রাতে প্রিমিয়ার লিগের দলগুলো এমন দুঃস্বপ্নের সাক্ষী হলো, এমন নয়। তার আগেরদিনও দিনটা পক্ষে ছিল না ইংলিশ ক্লাবগুলোর। চ্যাম্পিয়নস লিগে পরপর দুদিনে খেলা ছয়টি ইংলিশ ক্লাবের মধ্যে জয় পায়নি একটি দলও!

এর আগে মঙ্গলবার রাতে ঘরের মাঠে বার্সেলোনার সঙ্গে নিউক্যাসল ড্র (১-১) করলেও সেদিন হেরে বসেছে লিভারপুল ও টটেনহামের মতো দল। এর মধ্যে গালাতাসারাইয়ের মাঠে গিয়ে লিভারপুল হেরেছিল ১-০ ব্যবধানে। আর আতলেতিকো মাদ্রিদের মাঠে গিয়ে টটেনহাম বিধ্বস্ত হয়েছে ৫-২ ব্যবধানে।

পরের দিন রাতেও ভাগ্যদেবী মুখ তুলে তাকাল না ইংলিশ ক্লাবগুলোর দিকে। গত দুদিনে চ্যাম্পিয়নস লিগে খেলা ইংলিশ ক্লাবগুলোর ওপর কেমন ঝড় গেছে, সেটা ম্যাচের ফলগুলোর দিকে তাকালেই স্পষ্ট। এ দুদিনে খেলা ৬ ম্যাচের চারটিতেই হেরেছে প্রিমিয়ার লিগের দলগুলো। বাকি দুটি ম্যাচ ড্র। আর এ ৬ ম্যাচে ৬ গোলের বিপরীতে দলগুলো হজম করেছে ১৬টি গোল। চ্যাম্পিয়নস লিগে এমন ভয়াবহ দুটি দিন আর কবে কাটিয়েছিল প্রিমিয়ার লিগের দলগুলো!

চ্যাম্পিয়নস ষোলোর শেষ ষোলোর প্রথম লেগে গতকাল রাতের ফল:

লেভারকুসেন ১-১ আর্সেনাল

বোদো/গ্লিমট ৩-০ স্পোর্তিং সিপি

পিএসজি ৫-২ চেলসি

রেয়াল মাদ্রিদ ৩-০ ম্যান সিটি

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর