প্রিমিয়ার লিগ সেরা? ইউরোপের আরেক লিগে ১৮ দলের ১৭টিই এখনো চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১০:৫৪ পিএম

বিশ্বজুড়ে ফুটবল লিগগুলোর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগকে বলা হয় প্রতিদ্বন্দ্বিতার দিক থেকে সেরা। তবে ইউরোপে পোল্যান্ডের শীর্ষস্তরে এই মৌসুমে যা হচ্ছে, তা প্রতিদ্বন্দ্বিতার সব মাত্রাই যেন ছাড়িয়ে যাচ্ছে! পোল্যান্ডের শীর্ষ ফুটবল লিগ এক্সত্রাক্লাসাতে বর্তমানে পয়েন্ট টেবিলের এমনই অবস্থা যে, ১৮ দলের মধ্যে ১৭ দলই এখনো গাণিতিকভাবে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে।
 
সাধারণত জুলাই মাসে শুরু হয় এক্সত্রাক্লাসা। এবারের লিগও তা-ই। ৯ মাস পেরোনোর পর এখন পর্যন্ত ২৫টি করে ম্যাচ খেলেছে প্রতিটি দল। আরও ৯টি করে ম্যাচ বাকি। অথচ লিগের এই অবস্থায় এসেও পয়েন্ট তালিকায় প্রথম ও ১৭তম দলের মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র ১৩! ফলে গাণিতিক হিসেবে অবনমন অঞ্চলে থাকা দলও চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আছে। 

বর্তমানে লিগের শীর্ষে সমান ৪১ পয়েন্ট নিয়ে রয়েছে তিনটি দল। গোলের ব্যবধানে প্রথম স্থানে আছে জাগলেনবায়ে,  দ্বিতীয় ইয়াগিয়েলোনিয়া ও তৃতীয় স্থানে লেখ পসনানি। তাদের ঠিক নিচেই থাকা দলগুলোর সঙ্গেও ব্যবধান খুবই কম। ১২তম স্থানে থাকা দলটির সঙ্গে শীর্ষ দলের পয়েন্টের ব্যবধান ৮।

পোল্যান্ডের এই লিগের শীর্ষ দুই দল চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে খেলবে, আর তৃতীয় ও চতুর্থ স্থান পাওয়া দলগুলো কনফারেনস লিগের প্রাথমিক পর্বে অংশ নেবে। সবার নিচে থাকা তিন দল হবে অবনমিত।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে হাজির হয়ে রুনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন— ‘কেন?’ একই দিনে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। আর রোনালদো যেভাবে পর্তুগাল দল ছেড়ে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর