মেসির ৯০০তম গোল, পেছনে পড়লেন রোনালদো

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৪ পিএম

ইন্টার মায়ামির জার্সিতে গতকাল গোলের দেখা পেতেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন লিওনেল মেসি। নাশভিল এসসির বিপক্ষে ম্যাচের সপ্তম মিনিটে গোল করেই ক্যারিয়ারে ৯০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন মেসি। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে মেসির গোলে মায়ামি অবশ্য জয়ের দেখা পায়নি। ১-১ গোলে ড্র করেছে তাঁর দল। আর তাতেই টানা দুই লেগে ম্যাচ ড্র হওয়ায় অ্যাওয়ে গোল নিয়মে মায়ামিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে। 

নাশভিল এসসির বিপক্ষে প্রথম লেগ গোলশূন্য ড্র করেছিল মায়ামি। তবে গতকাল দ্বিতীয় লেগে ১-১ গোলে ম্যাচ ড্র হওয়ায় অ্যাওয়ে গোলের নিয়মে বাদ পড়েছে মায়ামি। তবে নিজ ক্লাবের বিদায়ের দিনে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলেছেন মেসি। 

৯০০ গোলের মাইলফলক ছুঁতে মেসি খেলেছেন ১১৪২ ম্যাচ। যেখানে একই কীর্তি গড়তে রোনালদো খেলেছেন ১২৩৬ ম্যাচ, যা মেসির চেয়ে ৯৪ ম্যাচ বেশি। 

মেসি তাঁর ক্যারিয়ারের ৭৫ শতাংশ গোলই করেছেন বার্সেলোনার হয়ে। স্প্যানিশ ক্লাবে ১৭ মৌসুমে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন মেসি। ফ্রান্সের ক্লাব পিএসজিতে দুই মৌসুমে ৭৫ ম্যাচে করেন ৩২ গোল। বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হয়ে  ৯৩ ম্যাচে করেছেন ৮১ গোল। আর্জেন্টিনার হয়ে ১৯৬ ম্যাচে মেসির গোলসংখ্যা ১১৫।

মেসির ক্যারিয়ার সেরা মৌসুম কেটেছে ২০১১-১২-তে। যেখানে তিনি অবিশ্বাস্য ৮২ গোল করেন। ইএসপিএন গ্লোবাল স্পোর্টস রিসার্চ অনুযায়ী, স্মরণীয় সেই মৌসুমে বার্সেলোনার হয়ে মেসি করেছেন ৭৩ গোল, আর আর্জেন্টিনার হয়ে করেছেন ৯ গোল, যা সব মিলিয়ে মোট ৬৯ ম্যাচে ৮২ গোল—অবিশ্বাস্য ম্যাচ প্রতি গোলের গড় ১.১৯। লা লিগায় তার সংখ্যা ৫০ গোল, চ্যাম্পিয়ন্স লিগে ১৪ গোল, এবং অন্যান্য কাপ ও আন্তর্জাতিক ম্যাচে ১৮ গোল।

এরপর ধারাবাহিকভাবে মেসি ৫০-এর বেশি গোলের মৌসুম উপহার দিয়েছেন একাধিকবার। ২০১২/১৩-তে ৬৯ গোল, ২০১৪/১৫-তে ৬২ এবং ২০১৬/১৭-তে ৫৭ গোল।

৪১ বছর বয়সী মহাতারকার মলিন পারফরম্যান্স নিয়ে সমালোচনা কম হয়নি। পর্তুগালও বিদায় নিয়েছে বিশ্বকাপের শেষ ষোলো থেকে। অনেকেই সমালোচনা করতে থাকেন, বিশ্বকাপে না খেললেই ভালো করতেন রোনালদো!
ঠিক কোন বিষয়ে এই তদন্ত, সূত্রের বরাতে ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে,  কাসেমিরোর সঙ্গে যোগাযোগের আগে তাঁর ডিসকভারি প্রায়োরিটি না নেওয়ার অভিযোগে ইন্টার মায়ামির বিরুদ্ধে এমএলএসের কাছে...
বিশ্বকাপ শেষ হওয়ার দুই দিন পর টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করল ফিফা। স্পেনের তিন ও আর্জেন্টিনার দুজন জায়গা পেয়েছেন এ তালিকায়।
ওই চিঠিতে দি মারিয়া লিখেছেন, ‘আর্জেন্টাইন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের পতাকা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ। একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও উদাহরণ তৈরি করার...
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হওয়ায় মোট প্রাণহানি বেড়ে ৮০৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ১৬৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং নতুন করে হাম ও উপসর্গের রোগী পাওয়া গেছে ১ হাজার ১৪...
বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী সোমবার (২৭ জুলাই) থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের স্থগিত থাকা...
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এবং একটি বৈশ্বিক ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকার ব্যবসাবান্ধব পরিবেশ...
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নারী ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হলের ক্যান্টিন কর্মী ইমাম হাসানকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।...
লোডিং...

এলাকার খবর