৮ বছর চেষ্টার পর বিব্রতকর রেকর্ডটা ভাঙতে পারলেন ব্রাজিল তারকা

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৬:১৮ পিএম

লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে বার্সেলোনার সঙ্গে টক্কর দিচ্ছে রেয়াল মাদ্রিদ। গতকাল মাদ্রিদ ডার্বিতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে নামার আগে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছিল মাদ্রিদের জন্য। বিশেষ করে তাদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের ক্ষেত্রে। 

আতলেতিকো যে একটা ধাঁধা হয়ে ছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জন্য! লা লিগায় গতকালের আগে আতলেতিকোর বিপক্ষে ১২ ম্যাচ খেলেও কোনো গোল পাননি ভিনি। ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর প্রথমবার আতলেতিকোর বিপক্ষে মাঠে নেমেছিলেন ভিনি – মাদ্রিদের জার্সিতে তাঁর অভিষেক ম্যাচও ছিল সেটি। এরপর লিগে যে ১২ ম্যাচ ধরে আতলেতিকোর বিপক্ষে গোল পাননি, সেটাই ভিনির ‘বিব্রতকর রেকর্ড।’ অপটা জানাচ্ছে, আর কোনো দলের বিপক্ষে একটা গোলের জন্য এত বেশি ম্যাচ অপেক্ষায় থাকতে হয়নি ভিনিকে। লিগের বাইরেও তথৈবচ – সব মিলিয়ে ১৯ ম্যাচে গোল ছিল একটি! 

অবশেষে গতকাল সেই বিব্রতকর রেকর্ড ভেঙেছেন ভিনি। লিগে আতলেতিকোর বিপক্ষে ৮ বছর আর ১৩ ম্যাচ পর এসে পেলেন গোলের দেখা। একটা নয়, দুটি গোলই করে বসেছেন ভিনিসিয়ুস। তাঁর জোড়া গোলেই গতকাল নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবাউয়ে পিছিয়ে পড়েও আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে রেয়াল মাদ্রিদ।
 
এতে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধানও আবার ৪-এ নামিয়ে এনেছে লস ব্লাঙ্কোস। গতকাল রাতে রায়ো ভায়েকানোর বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে জেতা বার্সেলোনা ২৯ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে লিগে সবার ওপরে আছে, ভিনির জোড়া গোলে মাদ্রিদ ডার্বি জিতে রেয়াল মাদ্রিদের পয়েন্ট হলো ২৯ ম্যাচে ৬৯। আতলেতিকো ৫৭ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে নেমে গেছে, এই সপ্তাহে রেয়াল সোসিয়েদাদকে ৩-১ গোলে হারানো ভিয়ারেয়াল পয়েন্ট নিয়ে উঠে গেছে তিন নম্বরে।  

সান্তিয়াগো বের্নাবাউয়ে গতকাল দুই দলের আক্রমণাত্মক ফুটবলের ফাঁকে ম্যাচের প্রথম দশ মিনিটেই অন্তত তিন গোল হতে পারত। তা না হলেও ৩৩তম মিনিটে পিছিয়ে পড়ে রেয়াল মাদ্রিদ। পাল্টা আক্রমণে নাইজেরিয়ান তারকা আদোমেলা লুকমানের গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আতলেতিকো মাদ্রিদ। 

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই অন্য এক রেয়াল মাদ্রিদের দেখা মেলে। ম্যাচে সমতা তো ফিরেছেই, উল্টো এগিয়ে যায় স্বাগতিকরা। ৫২ ও ৫৫তম মিনিটে ভিনিসিয়ুস ও ভালভের্দের গোলে এগিয়ে যায় মাদ্রিদ। ভিনির গোলটি পেনাল্টি থেকে, ভালভের্দের গোলের উৎস আতলেতিকো বক্সের সামনে ভালভের্দেই আতলেতি ডিফেন্ডারের ভুল পাস ধরে ফেলা থেকে।  

অবশ্য বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি ভিনিসিয়ুসরা। ৬৬তম মিনিটে ম্যাচে সমতা ফেরান আর্জেন্টাইন তারকা নাহুয়েল মলিনা। ম্যাচের সেরা গোলই সেটি! বক্সের বাইরে থেকে চোখধাঁধানো বুলেট গতির আড়াআড়ি শটে বল জালে জড়ান আতলেতিকো রাইটব্যাক। তবে দুশ্চিন্তায় থাকা রেয়াল মাদ্রিদ সমর্থকদের ৭২তম মিনিটে আনন্দে ভাসান ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস, বক্সের ভেতরে বল নিয়ে গিয়ে বাঁকানো শটে জালে জড়িয়ে। এরপর ম্যাচে ফেরার চেষ্টা করতে থাকা দিয়েগো সিমেওনের দল দারুণ সুযোগও পেয়েছিল, তা কাজে লাগাতে পারেনি। 

ম্যাচের ৭৭তম মিনিটে বিতর্কিত এক সিদ্ধান্তে রেফারি ভালভের্দেকে লাল কার্ড দেখান। ১০ জনের রেয়াল মাদ্রিদকে পেয়েও গোল পরিশোধ করতে পারেনি আতলেতিকো।

এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
এদিকে গতকাল আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে পুরো দায় রেফারির ওপর চাপিয়েছে রেয়াল মাদ্রিদ। দলটির কোচ মরিনিও দাবি করেন, ম্যাচে আতলেতিকোর দুটি নিশ্চিত লাল কার্ড পাওয়া উচিত ছিল। রেফারি মাদ্রিদ ডার্বির চাপ...
এমবাপ্পে পিএসজি ছেড়ে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার দুই মৌসুম পার হয়ে গেলেও চ্যাম্পিয়নস লিগের শিরোপার দেখা পাননি। অন্যদিকে এমবাপ্পে প্যারিস ছাড়ার পরই তাঁর সাবেক ক্লাব পিএসজি দুবার ইউরোপ সেরা হয়েছে। এর...
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয়...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর