হামজাকে নিয়ে ২৩-এ ২৩ হলো বাংলাদেশের

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৮ পিএম

এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে বর্তমানে ভিয়েতনামে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ২৬ মার্চ ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম। সেই ম্যাচ সামনে রেখে জামাল ভূঁইয়ারা অনুশীলন চালিয়ে গেলেও দলের সঙ্গে এতদিন যোগ দিতে পারেননি হামজা চৌধুরী।

অবশেষে আজ ভিয়েতনামে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা। বাফুফে মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। দলের বাকি ২২ জন তো আগেই ভিয়েতনামে ছিলেন, হামজাকে নিয়ে ২৩ জনের স্কোয়াড পূর্ণ হলো। 

জাতীয় দল আগে চলে গেলেও হামজা কেন এতদিন পর গেলেন? বাফুফের দেওয়া পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২২ জানুয়ারি দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ইংলিশ লিগে খেলা এই তারকার। তবে তাঁর ক্লাব লেস্টার সিটির ছাড়পত্র আগেভাগে মেলেনি। 

জানা গেছে, ফিফা উইন্ডো আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে হামজাকে ছাড়তে রাজি হয়নি লেস্টার সিটি। 

হামজার বাইরে বাংলাদেশের বাইরের ক্লাবে খেলা ফুটবলারদের বাকি সবাই আগেই বাংলাদেশে পৌঁছেছিলেন। বিদেশের ক্লাবে খেলা ফুটবলারদের মধ্যে হামজার বাইরে এবার বাংলাদেশের স্কোয়াডে আছেন শমিত সোম, ফাহামিদুল ইসলাম ও জায়ান আহমেদ। 

এবারের ম্যাচ দিয়েই দেড় বছর পর জাতীয় দলে ফিরেছেন লম্বা সময় চোটে ভোগা রাইটব্যাক বিশ্বনাথ ঘোষ। ২৩ সদস্যের দলে শেষ মুহূর্তে চোটের কারণে জায়গা পাননি মিডফিল্ডার সোহেল রানা জুনিয়র।

ভিয়েতনামের ম্যাচের পর এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ৩১ মার্চ লড়বে জামাল ভূঁইয়ারা।

দুই প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশের স্কোয়াড: 

গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ

ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন

মিডফিল্ডার: হামজা চৌধুরী, কাজেম শাহ, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম

ফরোয়ার্ড: আরমান ফয়সাল, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, সুমন রেজা।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে হাজির হয়ে রুনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন— ‘কেন?’ একই দিনে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। আর রোনালদো যেভাবে পর্তুগাল দল ছেড়ে...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর