লা লিগার শিরোপা-দৌড়

রেয়াল মাদ্রিদের সব আশা শেষ করে দিল বার্সা?

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৯:১৮ এএম

মায়োর্কার কাছে হারের পর জিরোনার সঙ্গে ড্র- লা লিগায় সর্বশেষ দুই ম্যাচে ৫ পয়েন্ট হারায় রেয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের চেয়ে আগে থেকেই এগিয়ে থাকা বার্সেলোনার পয়েন্ট ব্যবধান আরও বাড়ানোর সুযোগ আসে।

সেই সুযোগটা হাতছাড়া করেনি হানসি ফ্লিকের দল। গতকাল শনিবার রাতে কাম্প নেউয়ে নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে ৪-১ ব্যবধানে হারিয়েছে বার্সা। লা লিগায় এ নিয়ে সর্বশেষ আট ম্যাচেই জিতল কাতালান ক্লাবটি। একই সঙ্গে পয়েন্ট টেবিলে রেয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেল বার্সা।

লিগে ৩১ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৭৯। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে মাদ্রিদ। মৌসুম শেষ হতে লিগে আর মাত্র ৭ ম্যাচ বাকি। এমন পরিস্থিতিতে খুব অবিশ্বাস্য কিছু না ঘটলে লা লিগার শিরোপা যে বার্সাই জিততে যাচ্ছে, এ নিয়ে দ্বিমত করার মানুষ খুঁজে পাওয়া কঠিন। তবে এখনই সেই আনন্দে গা ভাসাতে চান না ফ্লিক। বার্সা কোচ জানিয়েছেন, এখনো কিছুই শেষ হয়নি। শিরোপা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত নিজেদের কাজ চালিয়ে যেতে চান তিনি।

গতকাল বার্সার বড় জয়ে জোড়া গোল করেছেন ফেরান তোরেস। তাতে দীর্ঘ খরা কেটেছে স্প্যানিশ স্ট্রাইকারের। গত ৩১ জানুয়ারির পর থেকে মাঝে ১৩ ম্যাচ গোলহীন ছিলেন তিনি। প্রথমার্ধে তোরেসের জোড়া গোলের পর দ্বিতীয়ার্ধে বার্সার হয়ে অন্য গোল দুটি করেছেন লামিন ইয়ামাল ও রাশফোর্ড।

এর মধ্যে ইয়ামালের জন্য গতকালের ম্যাচটি ছিল মাইলফলকের। লা লিগায় ১০০তম বারের মতো খেলতে নেমেছিলেন স্প্যানিশ উইঙ্গার। স্প্যানিশ লিগে সবচেয়ে কম (১৮ বছর ২৭২ দিন) বয়সে সেঞ্চুরি ম্যাচ খেলার রেকর্ড এখন ইয়ামালের। আগের রেকর্ডটি ছিল রাউল গনসালেসের (১৯ বছর ২৮৪ দিন)।

ইয়ামালের ১০০তম ম্যাচ, তোরেসের গোলে ফেরা- সব ছাপিয়ে বড় বিষয়, পয়েন্ট টেবিলে মাদ্রিদদের চেয়ে বার্সার ৯ পয়েন্ট ব্যবধানে এগিয়ে যাওয়া। লিগের আর ৭ ম্যাচ বাকি। তবে কি এখনই বার্সার হাতে শিরোপা তুলে দেওয়া যায়?  ম্যাচ শেষে বিষয়টি নিয়ে ফ্লিক বলেছেন, ‘এখনো কিছুই শেষ হয়নি। ৯ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকা ভালো অবস্থান। এটা ভালো অনুভূতি দেয়। কিন্তু আমাদের নিজেদের কাজ ঠিকভাবে করে যেতে হবে।’

শিরোপা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত পা মাটিতে রাখতে চান বার্সা কোচ, ‘আমরা যদি ভাবি সব (শিরোপা লড়াই) শেষ— তাহলে সেটা হবে ভুল মানসিকতা। আমি সেটা মেনে নেব না। যতক্ষণ না সব নিশ্চিত হচ্ছে, ততক্ষণ আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।’

এদিকে লা লিগায় অনেকটা এগিয়ে থাকলেও বার্সার বড় চ্যালেঞ্জ এখন চ্যাম্পিয়নস লিগে ঘুরে দাঁড়ানো। গত সপ্তাহে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ ব্যবধানে হেরেছে বার্সা। আগামী মঙ্গলবার রাতে ফিরতি লেগের ম্যাচে আতলেতিকোর মাঠে আতিথ্য নেবে ফ্লিকের দল।

গতকাল এস্পানিওলের বিপক্ষে ম্যাচের সময় দর্শকসারি থেকে স্লোগান উঠেছিল, ‘হ্যাঁ, আমরা পারি’। ফ্লিকও বিশ্বাস করেন, বার্সা ঘুরে দাঁড়াতে পারবে। বার্সা কোচের ভাষায়, ‘দল ভালো মুডে আছে, সেটা বোঝাই যাচ্ছে। পরিবেশ ভালো, খেলোয়াড়রা ভালো অবস্থায় আছে। আমাদের একটা পারফেক্ট ম্যাচ খেলতে হবে, আর সেটা করার সামর্থ্য আমাদের আছে। আমি জানি আতলেতিকো দারুণ দল, কিন্তু আমাদের দলও শক্তিশালী।’

ফ্লিক যোগ করেন, ‘আমি মনে করি, সবাই প্রস্তুত। সবাই দেখাতে চায় আমরা এটা (কামব্যাক) করতে পারি। আমরা সেখানে (মেত্রোপলিতানো) গিয়ে লড়াই করতে চাই। অনেক সময় ম্যাচের ফল নির্ধারিত হয় মোমেন্টামের ওপর, আশা করি মঙ্গলবার সেটা আমাদের পক্ষেই থাকবে।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর