এভাবেও লাল কার্ড দেখা যায়, দেখালেন আর্জেন্টিনার মার্তিনেস

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পিএম

প্রিমিয়ার লিগে গতকাল সোমবার রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে লিডস ইউনাইটেডের কাছে ২-১ ব্যবধানে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নোয়াহ ওকাফোরের জোড়া গোলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল লিডস। দ্বিতীয়ার্ধে ম্যান ইউনাইটেডের হয়ে একটি গোল পরিশোধ করেছেন কাসেমিরো।

লিডসের কাছে এ জয়ের মাহাত্ম্য অনেক। একে তো প্রিমিয়ার লিগ থেকে অবনমন ঠেকাতে তিন পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ। অন্যদিকে ১৯৮১ সালের পর কোনো লিগ ম্যাচে এই প্রথম ওল্ড ট্রাফোর্ড থেকে জয় নিয়ে মাঠ ছাড়ল দলটি।

ঘরের মাঠে ম্যান ইউনাইটেডের অপ্রত্যাশিত হার কিংবা লিডসের এমন ঐতিহাসিক জয়- দুটোকেই ছাপিয়ে গেছে লিসান্দ্রো মার্তিনেসের লাল কার্ডের ঘটনা। দ্বিতীয়ার্ধে লিডসের স্ট্রাইকার ডমিনিক কালভার্ট-লেউইনের চুল টেনে ধরে লাল কার্ড দেখেন ম্যান ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার।

এমন ‘তুচ্ছ’ ঘটনায় ১০ জনের দলে পরিণত হওয়ার রেফারির কড়া সমালোচনা করেছেন ম্যান ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক। রেফারির এমন সিদ্ধান্তকে তাঁর জীবনে দেখা অন্যতম বাজে সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছেন ম্যান ইউনাইটেড কোচ।

গতকালের ম্যাচে আরও একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। ম্যাচের তখন শেষ দিকের খেলা চলছিল। লিডস ২-১ ব্যবধানেই এগিয়ে। এমন সময় গ্যালারি থেকে ভেসে আসছিল ‘ইউনাইটেড ফিরে এসেছে, ইউনাইটেড ফিরে এসেছে’ স্লোগান। তবে এটি রেড ডেভিল সমর্থকেরা দিচ্ছিলেন না, বরং ম্যান ইউনাইটেডকে ব্যঙ্গ করে এমন স্লোগান দিচ্ছিলেন লিডস সমর্থকেরা।

তবে সেসব নিয়েও তেমন আলোচনা হচ্ছে না, যতটা হচ্ছে লিসান্দ্রো মার্তিনেসের লাল কার্ড ঘিরে। ম্যাচের ৫৪ মিনিটে মধ্যমাঠে কালভার্ট-লেউইনকে ঠেকাতে চুলের পেছনের অংশ টেনে ধরেছিলেন মার্তিনেস। পরে ভিএআর যাচাই করে আর্জেন্টাইন ডিফেন্ডারকে লাল কার্ড দেখান রেফারি পল টিয়ারনি।

মার্তিনেসকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্তে টিয়ারনিকে স্টেডিয়াম স্পিকারে বলতে শোনা যায়, ‘রিভিউয়ে দেখা গেছে, ম্যান ইউনাইটেডের ৬ নম্বর জার্সির খেলোয়াড় (লিসান্দ্রো মার্তিনেস) চুল টেনেছেন। এটি সহিংস আচরণ। তাই চূড়ান্ত সিদ্ধান্ত- লাল কার্ড।’

কিন্তু এই সিদ্ধান্ত যেন মানতেই পারছেন না ইউনাইটেড কোচ। ক্যারিক বলেছেন, ‘এই সিদ্ধান্তটা আমার জীবনে দেখা সবচেয়ে বাজে সিদ্ধান্তগুলোর একটা। আগে সে (ক্যালভার্ট-লিউইন) লিচার (মার্টিনেস) মুখে হাত দিয়েছিল। তাতে সমস্যা নেই, আর শেষমেষ লাল কার্ড দেখল মার্টিনেজ! অবিশ্বাস্য।’

ইউনাইটেড কোচ আরও যোগ করেন, ‘বিষয়টা ঠিক কেমন, সেটা আমি বুঝতেই পারছি না। এটা কোনো টেনে ধরা নয়, জোরে ধরাও নয়। এমনকি আক্রমণাত্মক কিছুও নয়। সে শুধু স্পর্শ করেছে, আর তাতেই ওকে (মার্তিনেস) লাল কার্ড দেখানো হয়েছে।’

ক্ষোভ প্রকাশ করে ক্যারিক আরও বলেন, ‘সবচেয়ে বাজে বিষয় হলো, সিদ্ধান্ত পাল্টানোর জন্য তাঁকে (রেফারিকে) মনিটরে পাঠানো হয়েছিল। সিদ্ধান্তে পরিষ্কার ভুল ছিল। এটা ভয়াবহ একটা সিদ্ধান্ত ছিল। কারণ ও (মার্তিনেস) ভারসাম্য হারিয়ে পড়লে সামান্য ধস্তাধস্তি হয়। এমন সময় তার পেছনে হাত লাগে। তাতে চুলের ব্যান্ড খুলে গিয়েছিল।’

এখানেই থেমে থাকেননি ক্যারিক। ম্যান ইউনাইটেড কোচ আরও বলেছেন, ‘খেলাটা কোন দিকে যাচ্ছে, সে ব্যাপারেও আমাদের সতর্ক হতে হবে। এটা (লাল কার্ডের) সিদ্ধান্তটা ভয়াবহ। একেবারেই ভয়াবহ।’

উল্লেখ্য, গতকালের হারে ৩২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনেই আছে ম্যান ইউনাইটেড। অন্যদিকে সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫ নম্বরে লিডস।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর