ম্যাচ জিতল ঠিকই, কিন্তু সেমিফাইনালের টিকিট পেল না বার্সা

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ এএম

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ২-০ ব্যবধানে হার, এরপরও চ্যাম্পিয়নস লিগের শেষ চার নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিলেন বার্সেলোনা কোচ হানসি ফ্লিক। ফিরতি লেগের ম্যাচে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে স্প্যানিশ একটি টেলিভিশনে সাক্ষাৎকারে বার্সার কামব্যাকের সম্ভাবনার মাত্রা ‘দশে দশ বা নয়’ বলে উল্লেখ করেছিলেন তিনি।

সেই আত্মবিশ্বাসের জেরেই হয়তো চ্যাম্পিয়নস লিগের নকআউটে ক্লাব ইতিহাসে সবচেয়ে কম বয়সী একাদশ নামান ফ্লিক। ২৪ বছর ৩৪৭ দিন গড় বয়সের বার্সা অবশ্য ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাটাকে প্রায় বাস্তবে রূপ দিতে যাচ্ছিল। লামিন ইয়ামাল ও ফেরান তোরেসের গোলে ম্যাচের ২৪ মিনিট যেতেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ফ্লিকের দল। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন তখন ২-২।

সমতা থেকে স্কোরলাইন নিজেদের পক্ষে নেওয়ার যে লড়াই, সেখানে আর পেরে ওঠেনি বার্সা। ম্যাচের ৩১ মিনিটে কাতালান ক্লাবটির জালে বল জড়ান আদেমোলা লুকমান। নাইজেরিয়ান মিডফিল্ডারের এই গোলটাই শেষ পর্যন্ত ভাগ্য গড়ে দিয়েছে।

ম্যাচটাতে বার্সেলোনা ২-১ ব্যবধানে জিতলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে হেরে বাদ পড়েছে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে। আর ম্যাচে হেরেও ইউরোপ সেরার মঞ্চে ৯ বছর পর সেমিফাইনালে উঠেছে আতলেতিকো মাদ্রিদ।

অবশ্য চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে সামনে পেলেই যেন অপ্রতিরোধ্য হয়ে ওঠে আতলেতিকো। দিয়েগো সিমেওনের অধীনে এর আগে ২০১৪ ও ২০১৬ সালেও বার্সাকে প্রতিযোগিতার শেষ আট থেকে বিদায় করেছিল মাদ্রিদের ক্লাবটি। ওই দুবারই ফাইনাল খেলেছিল সিমেওনের দল। বার্সাকে আরেকবার কোয়ার্টার থেকে বিদায় করে দেওয়ার পর ফাইনালে উঠতে হলে এবার শেষচারে আর্সেনাল বা স্পোর্তিং সিপি (জয়ী দলের) বাধা পেরোতে হবে আতলেতিকোকে।

৯ বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে আতলেতিকো মাদ্রিদ। দলটির উদযাপন ছিল তাই বাধভাঙা। ছবি: রয়টার্স

গতকালের ম্যাচে ফেরা যাক। ম্যাচের আগে কোচের মতো আত্মবিশ্বাস ঝড়েছিল ইয়ামালের কণ্ঠেও। ১৮ বছর বয়সী স্প্যানিশ এ উইঙ্গার বলেছিলেন, ‘ছোটবেলা থেকেই আমি অনেক দায়িত্ব নিয়েছি। এসবে আমি অভ্যস্ত। এসবে আমার কোনো সমস্যা নেই।’

ম্যাচের ৪ মিনিটে প্রথম স্পর্শেই আতলেতিকোর জালে বল জড়িয়ে সেই আত্মবিশ্বাসের প্রমাণই যেন দিয়েছিলেন ইয়ামাল। এটি ছিল চ্যাম্পিয়নস লিগে ইয়ামালের ১১তম গোল। ১৯ বছর হওয়ার আগেই চ্যাম্পিয়নস লিগে এত গোল করতে পারেননি আর কেউ। এর আগের রেকর্ডটা ছিল এমবাপ্পের (১০ গোল)।

ইয়ামালের গোলের পর ২৪ মিনিটে আতলেতিকোর জালে আরেকবার বল জড়ান ফেরান তোরেস। বার্সা সমর্থকেরা হয়তো ঘুরে দাঁড়ানোর স্বপ্নই দেখছিলেন। কিন্তু সেই স্বপ্নে বাধ সাধে লুকমানের ৩১ মিনিটের গোল।

বিরতির পর বার্সা আপ্রাণ চেষ্টা চালায়। এর মধ্যে তোরেস আরেকবার জালে বল জড়ালেও সেটি বাতিল হয় অফসাইডে। সহজ সুযোগ নষ্ট করেন দানি ওলমো। এর মধ্যেই আলেক্সান্দার সরলথকে ফাউল করে ৭৯ মিনিটে লাল কার্ড দেখেন এরিক গার্সিয়া।

১০ জনে হয়ে পড়া বার্সা শেষ দিকে চেষ্টা চালিয়েও আর গোল পায়নি। এতে মেত্রোপলিতানোতেই চ্যাম্পিয়নস লিগ যাত্রা থেমে যায় ফ্লিকের দলের। এ নিয়ে চ্যাম্পিয়নস লিগে বার্সা তাদের শেষ ১০টি কোয়ার্টার ফাইনালের ৭টিতেই বিদায় নিল।  

আর এক মাসের ব্যবধানে আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে দুটি শিরোপা হাতছাড়া করল ফ্লিকের দল। এর আগে কোপা দেল রের সেমিফাইনালেও দুই লেগ মিলিয়ে আতলেতিকো মাদ্রিদের কাছে হেরেছে বার্সা।

দুই শিরোপা হাতছাড়া হওয়ার পর বার্সার সামনে চলতি মৌসুমে বড় শিরোপা বলতে শুধু লা লিগা জয়ের হাতছানি। আপাতত সেটাকেই এখন লক্ষ্য বানিয়েছেন ফ্লিক, ‘আমাদের পরবর্তী লক্ষ্য লা লিগা জেতা।’

তাই বলে চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন দেখা থামাচ্ছেন না বার্সা কোচ। পরের মৌসুমে ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে বার্সা আরও শক্তিশালী হয়ে ফিরবে বলেই তাঁর বিশ্বাস। এ প্রসঙ্গে ফ্লিক বলেছেন, ‘আমরা সঠিক পথে আছি। এখনো সবকিছু শেষ হয়নি। চ্যাম্পিয়নস লিগ জেতা আমাদের বড় স্বপ্ন। আমাদের দলটা তরুণ— তারা আরও উন্নতি করবে।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর