বার্সাকে বিদায় করলেও ‘রেয়ালে’র সঙ্গে পারল না আতলেতিকো

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৮ এএম

স্প্যানিশ কোপা দেল রের ফাইনালে গতকাল শনিবার রাতে রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে দুবার পিছিয়ে পড়ে দুবারই সমতায় ফিরেছিল আতলেতিকো মাদ্রিদ। কিন্তু ভাগ্য খুব বেশি সুপ্রসন্ন ছিল না দিয়েগো সিমেওনের দলের।

নির্ধারিত সময়ে সমতায় থাকার পর ম্যাচ গড়িয়েছিল টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করেছে আতলেতিকো। অন্যদিকে চতুর্থ বারের মতো কোপা দেল রের শিরোপা উদযাপনে মেতেছে ‘লা রেয়াল’ হিসেবে পরিচিত সোসিয়েদাদ।

রেয়াল সোসিয়েদাদের কাছে ফাইনালে হারা আতলেতিকো এই টুর্নামেন্টের সেমিফাইনালে হারিয়েছিল বার্সেলোনাকে। শুধু এই টুর্নামেন্টেই নয়, গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকেও বার্সার বিদায় ঘণ্টা বাজিয়েছে সিমেওনের দল। দুর্দান্ত দাপট দেখানো দলটাই কিনা গতকাল ফাইনালে সোসিয়েদাদের কাছে পেরে উঠল না।

গতকাল ম্যাচের মাত্র ১৪ সেকেন্ডেই আনদের বারেনেতশেয়ার গোলে এগিয়ে গিয়েছিল সোসিয়েদাদ। যা কোপা দেল রের ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড। ১৯ মিনিটে আদেমোলা লুকমানের গোলে সমতায় ফেরে আতলেতিকো।

প্রথমার্ধের যোগ করা সময়ে মিকেল ওইয়ারসাবালের গোলে ফের লিড (২-১) পায় সোসিয়েদাদ। নির্ধারিত সময়ের ৭ মিনিট আগে আরেকদফা সমতায় ফেরে আতলেতিকো। এবার স্কোরশিটে নাম লেখান হুলিয়ান আলভারেস।

নির্ধারিত সময় সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে আতলেতিকোর হয়ে প্রথম দুটি শটেই গোল করতে ব্যর্থ হন আলেক্সান্দার সরলথ ও আলভারেস। অন্যদিকে সোসিয়েদাদও একটি শট জালে জড়াতে ব্যর্থ হয়। তাতে অবশ্য সোসিয়েদাদের শিরোপা জয় আটকে থাকেনি।

কোপা দেল রের শিরোপা হাতে রেয়াল সোসিয়েদাদের উদযাপন। ছবি: রয়টার্স

অন্যদিকে হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় সিমেওনের দলকে। ম্যাচ শেষে আতলেতিকো মাদ্রিদ কোচ জানিয়েছেন, সুযোগ হাতছাড়া করার কারণেই শিরোপা জিততে পারেনি তাঁর দল। সিমেওনের ভাষায়, ‘শুরুতে গোল হজম করার পরও আমরা ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম। তবে এরপর খেলার গতি কিছুটা কমে যায়। বিরতির পর আমরা আলোচনা করি এবং খেলার গতি বাড়াই, যেমনটা দরকার ছিল। জনি (কারদোসো) বা বায়েনার সুযোগ থেকে আমরা তৃতীয় গোল করতে পারতাম। অতিরিক্ত সময়েও দুই দলের একটি করে সুযোগ ছিল— হুলিয়ানের (আলভারেস) শট পোস্টে লাগে, আর একটি শট মুসো ঠেকান। আমরা খুব ভালোভাবে লড়াই করেছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে টাইব্রেকারটা ওদের পক্ষেই গেছে।’

সিমেওনে যোগ করেন, ‘খেলোয়াড়রা অসাধারণ পরিশ্রম করেছে, কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়েছে নির্ধারিত ৯০ মিনিটেই। জনি বা বায়েনার সুযোগ থেকে গোল হওয়া উচিত ছিল। কিন্তু আমরা যেমন বলি, ওদের (সোসিয়েদাদ) সেই কার্যকারিতা ছিল, আমাদের ছিল না।”

সমর্থকদের উদ্দেশ্যে কোনো বার্তা দিতে চান কি না, এমন প্রশ্নের জবাবে সিমেওনে বলেছেন, ‘সমর্থকদের জন্য বার্তা দেওয়া কঠিন, কারণ তারা বার্তা নয়, জয় চায়। আমাদের কাজ হলো প্রতিদিন পরিশ্রম করে যাওয়া।’

কোপা দেল রের শিরোপা হাতছাড়া হওয়ায় আতলেতিকোর জন্য চলতি মৌসুমে একমাত্র শিরোপার পথ খোলা শুধু চ্যাম্পিয়নস লিগে। ইউরোপ সেরার লড়াইয়ে ফাইনালে ওঠার পথে আর্সেনাল বাধা পেরোতে হবে সিমেওনের দলকে। আপাতত সেটি নিয়ে ভাবছেন না সিমেওনে, ‘আমি এখন আর্সেনাল নিয়ে ভাবছি না। এই হারটা আমাকে খুব কষ্ট দিয়েছে। আমরা জিততে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তবে যেভাবে আমরা লড়াই করেছি, সেটাই কিছুটা স্বস্তির।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর