রেয়াল মাদ্রিদের এমনই ইতিহাস, লা লিগায় যা নেই আর কারও

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৯:২৭ এএম

সময়টা মোটেও ভালো যাচ্ছিল না রেয়াল মাদ্রিদের। লা লিগায় মায়োর্কার কাছে হারের পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুই লেগেই হার। মাঝে লিগে জিরোনার বিপক্ষে ম্যাচেও ড্র। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচ জয়হীন ছিল আলভারো আরবেলোয়ার দল।

তাতে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পাশাপাশি লা লিগার পয়েন্ট তালিকাতেও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্ট ব্যবধনে পিছিয়ে পড়েছিল মাদ্রিদ।

ভুলে যাওয়ার মতো দুই সপ্তাহ কাটানোর পর অবশেষে জয়ের দেখা পেয়েছে লস ব্লাঙ্কোস। লা লিগার ম্যাচে গতকাল মঙ্গলবার ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে আলাভেসকে ২-১ ব্যবধানে হারিয়েছে মাদ্রিদ। তাতে রেকর্ড বইয়ে দারুণ এক কীর্তিতে নাম উঠেছে ক্লাবটির।

লা লিগা ইতিহাসে এখন পর্যন্ত ঘরের মাঠে মঙ্গলবার ১৫টি ম্যাচ খেলেছে মাদ্রিদ। আর এ ১৫টি ম্যাচের সবকটিতেই জিতেছে লস ব্লাঙ্কোস। লা লিগা ইতিহাসে সপ্তাহের কোনো নির্দিষ্ট দিনে শতভাগ জয়ের রেকর্ড নেই আর কোনো ক্লাবের।

এমন রেকর্ডের দিনে মাদ্রিদের হয়ে গোল দুটি করেছেন কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র। তবে এদিন গ্যালারি থেকে সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে আরবেলোয়ার দলকে। ম্যাচের শুরুর দিকে মাদ্রিদের খেলা ছিল কিছুটা রক্ষণাত্মক। এ সময় দুয়ো দিতে থাকেন দলটির সমর্থকেরা। তবে সেই দুয়ো থামিয়ে দেন এমবাপ্পে। ৩০ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শটে গোলের দেখা পান ফরাসি তারকা। অবশ্য এমবাপ্পের শটটি আলাভেস ডিফেন্ডার জনি ওতোর পায়ে লেগে আশ্রয় নেয় জালে।

৫০ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় রেয়াল মাদ্রিদ। এবার দূরপাল্লার দারুণ এক শটে রেয়াল সমর্থকদের উদযাপনের উপলক্ষ এনে দেন ভিনিসিয়ুস। ক্লাব ও জাতীয় দলের জার্সিতে আগের ছয়ম্যাচ গোলহীন থাকার পর জাল খুঁজে পেলেন ব্রাজিলিয়ান উইঙ্গার।

দুই গোলে লিড নিয়েও যেন স্বস্তিতে থাকতে পারছিল না রেয়াল মাদ্রিদ। ম্যাচের শেষ দিকে বেশ কয়েকবার দারুণ আক্রমণে মাদ্রিদ সমর্থকদের মনে ভয় ধরায় আলাভেস। এমনকি ব্যবধান কমানো একটা গোলের দেখাও পায় দলটি। ম্যাচের যোগ করা সময়ে আন্দের গুয়েভারার নেওয়া শট দারুণ এক ব্যাকহিলে দিক বদলে মাদ্রিদের জালে পাঠান তনি মার্তিনেস। এতে আবারও দুয়ো দিতে থাকেন মাদ্রিদ সমর্থকেরা। দুয়ো সত্ত্বেও ২-১ ব্যবধানের জয় আর পূর্ণাঙ্গ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে, এটাই বড় স্বস্তি মাদ্রিদের।

গতকালের জয়ে ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার দুইয়েই থাকল মাদ্রিদ। ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। কাতালান ক্লাবটি আবার একটি ম্যাচ কম খেলেছে। হাতে থাকা ওই ম্যাচ জিতলে আবারও মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্ট ব্যবধানে এগিয়ে যাবে হানসি ফ্লিকের দল। আর মাদ্রিদের গতকালের প্রতিপক্ষ আলাভেস ৩২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলের ঠিক একধাপ ওপরে (১৭ নম্বরে) আছে।  

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর