মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ

আবারও ভারতকেই সামনে পেল বাংলাদেশ

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১০:১৮ পিএম

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। শুধু সর্বশেষ ২০২৪ সালেই নয়, তার আগের ২০২২ টুর্নামেন্টেও শিরোপা জিতেছে বাংলাদেশ। এবার বাংলাদেশের সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। সে পথে আজ বুধবার ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ড্র-তে গ্রুপ ‘এ’তে সঙ্গী হিসেবে ভারত ও মালদ্বীপকে পেয়েছে বাংলাদেশ।

গ্রুপ পর্বে বাংলাদেশ আর ভারত একই গ্রুপে থাকবে, এ যেন মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের অলিখিত রীতি। এবারসহ টুর্নামেন্টের আট আসরের মধ্যে সাতবারই একই গ্রুপে পড়েছে প্রতিবেশী দুই দেশ।

আগামী ২৫ মে ভারতের গোয়ায় শুরু হবে এই টুর্নামেন্টের অষ্টম আসর। এর আগে হওয়া ৭ বারের প্রতিযোগিতায় প্রথম পাঁচ বারই শিরোপা জেতে ভারত। তবে পরের দুই আসরে শ্রেষ্ঠত্বের মুকুট বাংলাদেশের নামের পাশে যোগ করেন সাবিন খাতুনরা।

২০২৬ সাফ টুর্নামেন্টকে ঘিরে আজ ঢাকার সাফ কার্যালয়ে টুর্নামেন্টের ড্র টি হয়েছে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে। টুর্নামেন্টে অংশ নেওয়া ৬ দলের মধ্যে শীর্ষ দুদল ভারত (৬৭) ও নেপালকে (৮৯) দুটি আলাদা গ্রুপে রাখা হয়েছে। র‍্যাঙ্কিংয়ে তিন নম্বর অবস্থানে থাকা বাংলাদেশ পরে ভারতের গ্রুপে পড়েছে। একই গ্রুপে শেষে যোগ হয় মালদ্বীপ। আর ‘বি’ গ্রুপে নেপালের সঙ্গে আছে শ্রীলঙ্কা ও ভুটান।

অবশ্য পাকিস্তান আগের ৭ বারের প্রতিযোগিতায় ৫ বার অংশ নিলেও এবারের টুর্নামেন্টটি ভারতের মাটিতে হওয়ায় নিজেদের নাম আগেই প্রত্যাহার করে নিয়েছে।  

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর