বড় দুঃসংবাদ পেল ব্রাজিল, বিশ্বকাপ শেষ তারকা ফুটবলারের

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পিএম

বিশ্বকাপ শুরু হতে আর দুমাসের চেয়েও কম সময় বাকি। এর আগে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল। চোটের কারণে বিশ্বকাপ খেলার স্বপ্ন ফীকে হয়ে গেল ব্রাজিলিয়ান উইঙ্গার এস্তেভাও উইলিয়ানের। 

চেলসির হয়ে খেলা এই ফরোয়ার্ড ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে গ্রেড ফোরের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। ফলে এই মৌসুমে আর চেলসির হয়ে খেলতে দেখা যাবে না তাঁকে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন এই তথ্য নিশ্চিত করেছে। 

যদিও ব্রাজিল ফুটবল থেকে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। তবে দ্য অ্যাথলেটিকের সাংবাদিক মারিও কর্তেহানা মতে, ১৮ বছর বয়সী এস্তেভাওয়ের বিশ্বকাপ খেলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। 

সচরাচর গ্রেড ফোরের হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠতে ৩ থেকে ৬ মাসের মতো সময় প্রয়োজন হয়। বিশ্বকাপ শুরু আগামী ১১ জুন। ১৪ জুন মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম গ্রুপ পর্বের ম্যাচ। ফলে এখন থেকেও যদি এস্তেভাওয়ের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়, তবু বিশ্বকাপের দলে তার জায়গা পাওয়ার সম্ভাবনা নেই। 

আগামী ১৮ মে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে। চেলসির হয়ে দারুণ ছন্দে ছিলেন এস্তেভাও। ৩৬ ম্যাচে ৮টি গোল করেছেন এবং নামের পাশে ৪টি অ্যাসিস্ট। যার মধ্যে ৭টি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলে ৩টি গোল করেছেন এই ব্রাজিলিয়ান।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে হাজির হয়ে রুনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন— ‘কেন?’ একই দিনে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। আর রোনালদো যেভাবে পর্তুগাল দল ছেড়ে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর