হামজা-শমিতদের কোচ? বাফুফের চোখ আর্জেন্টিনা-ইউরোপে

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পিএম

হামজা-শমিতদের কোচ বাছাই করার জন্য বাফুফে গঠিত বিশেষ কমিটি আজ তাদের প্রথম সভায় বসেছিল। প্রথম সভা শেষে কমিটি জানিয়েছে কোন প্রক্রিয়ায় তারা কোচ নিয়োগ করতে চায়। হামজাদের কোচ হওয়ার জন্য বাফুফের পছন্দ আর্জেন্টাইন কিংবা ইউরোপিয়ান কোনো কোচ।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্যে ইতোমধ্যে প্রায় তিনশ'র মতো আবেদনপত্র জমা পড়েছে। সেখান থেকে ২০-৩০ জনের একটা সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে বলে জানিয়েছে বিশেষ কমিটি। 

আজ প্রথম সভা শেষে সাংবাদিকদের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বাফুফে নির্বাহী কমিটির অন্যতম ছাইদ হাসান কানন বলেন, ‘আমরা মঙ্গলবারই দায়িত্ব পেয়েছি। আজ একটা সভা করেছি। বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার জন্য এবার রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে। ২৫০ থেকে ২৭৫ জন কোচ তাদের সিভি জমা দিয়েছেন, যা বাংলাদেশের ফুটবলের জন্য একটি ইতিবাচক দিক।’

কোন বিষয়গুলো প্রধান্য দিয়ে কোচ নিয়োগ দেওয়া হবে? 

এই ব্যাপারে ছাইদ হাসান কানন বলেন, ‘আমরা যে বিষয়গুলো দেখব তার প্রথমই হবে কোচের যথাযথ ​প্রো-লাইসেন্স আছে কি না। তারপর তার ​ক্যারিয়ার ও অভিজ্ঞতা দেখব। বিগত দিনের কোচিং ক্যারিয়ার এবং অভিজ্ঞতার ধরনও আমরা বিবেচনায় আনব। এর পাশাপাশি থাকবে তার বয়সটাও। সেটাও বড় বিবেচ্য। আমাদের দেশের আবহাওয়া, খাদ্যাভ্যাস এবং খেলোয়াড়দের মানসিকতা যারা দ্রুত বুঝতে পারবেন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। উয়েফা প্রো লাইসেন্স, জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা, বিশেষত এশিয়ায় কাজ করেছে কি না এবং সাফল্য, বয়স ৪০-৬০ এর মধ্যে এগুলো প্রাধান্য দেয়া হচ্ছে। ইউরোপিয়ান এবং আর্জেন্টাইন কোচদের গুরুত্ব দেয়া হচ্ছে।’

বাফুফের ট্যাকনিক্যািল কমিটির চেয়ারম্যান ও বিশেষ কমিটির সদস্য কামরুল ইসলাম হিলটন কোচদের একটি সংক্ষিপ্ত তালিকা করা হবে বলে জানান। কতজন কোচ সর্বশেষ ধাপে থাকতে পারে সেই ব্যাপারে কামরুল ইসলাম হিলটন বলেন, ‘২৭০ জন আবেদন করেছিলেন হেড কোচ পদে। আমরা সেখান থেকে ১০০ জন বাদ দিয়েছি। আগামীকাল-পরশু আবারও বসব। এরপর আশা করি ২০-৩০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা জাতীয় দল কমিটিকে দিতে পারব। এরপর তারা সেখান থেকে আরো ছোট কিংবা সাক্ষাৎকার নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে হাজির হয়ে রুনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন— ‘কেন?’ একই দিনে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। আর রোনালদো যেভাবে পর্তুগাল দল ছেড়ে...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর