লিগ শীর্ষে ম্যান সিটি

আগস্টের পর এই প্রথম, আর আটকাবে কে?

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পিএম

‘সব ভালো, যার শেষটা ভালো’- জনপ্রিয় এ প্রবাদের যথার্থতাই যেন নতুন করে সামনে তুলে ধরছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দিকে তাকালেই সেটা আরও স্পষ্ট।

লিগের ম্যাচে গতকাল বুধবার রাতে আর্লিং হলান্ডের একমাত্র গোলে বার্নলিকে ১-০ ব্যবধানে হারিয়েছে ম্যান সিটি। একই সঙ্গে লিগের ৩৩ রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে পেপ গার্দিওলার দল। পাশাপাশি লিগ শিরোপা পুনরুদ্ধারের স্বপ্নও জেগে ওঠেছে সিটিজেনদের।

বর্তমানে ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট সিটির। দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্টও ৩৩ ম্যাচে ৭০। এমনকি দুই দলের গোল ব্যবধানও সমান (+৩৭) । দুটি মানদণ্ড সমান হওয়ায় দেখতে হয়েছে দলের গোল সংখ্যা। সেখানে আর্সেনালের চেয়ে (৬৩ গোল) তিন গোলে এগিয়ে থাকায় শীর্ষে উঠেছে ম্যান সিটি (৬৬ গোল)।

চলতি মৌসুমে এ নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো শীর্ষে উঠল গার্দিওলার দল। লিগের প্রথম ম্যাচ ডে-র পর গতকালই ওই চেয়ারে বসতে পেরেছে সিটি। দিনের হিসেবে, গতকাল রাতসহ মোটে ৭ দিন এক নম্বরে দলটি। সেই দলটাই কিনা এখন শিরোপা জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। অথচ মাঝে ২০৭ দিনই শীর্ষে থাকা আর্সেনাল পিছিয়ে পড়ল শেষদিকে এসে।

অবশ্য আর্সেনালের সব আশা শেষ হয়ে যায়নি এখনো। লিগে আর্সেনাল কিংবা ম্যান সিটি- দুদলেরই সমান ৫টি করে ম্যাচ বাকি। দুদলই যদি ৫টি করে ম্যাচ জেতে, পয়েন্ট ব্যবধান সমান হওয়ায় তখন বিবেচনায় আসবে গোল ব্যবধান। সেখানেও সমতা থাকলে, হিসাব হবে কোন দল বেশি গোল করেছে। তাই আর্সেনাল যদি নিজেদের শেষ ৫ ম্যাচে ম্যান সিটির চেয়ে বেশি গোল করতে পারে, তবে আবার আশা জাগবে আর্তেতার দলের।

কিন্তু পরিসংখ্যান কথা বলছে ম্যান সিটির হয়েই। লিগের ৩৩ রাউন্ড কিংবা তার পরে গিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠলে কখনোই ওই মৌসুমে শিরোপা জিততে ব্যর্থ হয়নি ম্যান সিটি।

পরিসংখ্যান কিংবা সাম্প্রতিক ফর্ম পক্ষে থাকলেও চাপ সামলে মৌসুমটা ভালোভাবে শেষ করার লক্ষ্যের কথাই জানিয়েছেন গার্দিওলা। গতকাল ম্যাচ শেষে ম্যান সিটি কোচ বলেছেন, ‘আমার কাছে কোনো যন্ত্র নেই যে বলে দেবে— আজ কেমন চাপ ছিল, কেমন অনুভব করেছ, নার্ভাস ছিলে কি না। আমি জানি না। তবে আমি নিশ্চিত, ভবিষ্যতের জন্য, ওদের সবার জন্য, আমাদের এই ক্লাবের জন্য এটা (চাপ থাকাটা) ভালো হবে। যত বেশি এমন অভিজ্ঞতা হবে, যত বেশি এমন পরিস্থিতিতে পড়বে, তত ভালোভাবে তা সামলাতে পারবে।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর