চেলসি তা-ই করল, যা তারা সব সময় করে

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পিএম

টানা পাঁচ লিগ ম্যাচে হার, এমনকি এই পাঁচ ম্যাচে কোনো গোলও করতে পারেনি চেলসি- ১৯১২ সালের পর কখনোই এত বাজে পরিস্থিতিতে পড়েনি ইংলিশ ক্লাবটি। শুধু্ এই পাঁচ ম্যাচেই নয়, প্রিমিয়ার লিগে সর্বশেষ খেলা ৯ ম্যাচের মোটে একটিতে জিততে পেরেছে চেলসি।

চেলসির সর্বশেষ ধাক্কাটা ছিল গত মঙ্গলবার ব্রাইটনের কাছে ৩-০ ব্যবধানে হার। ওই হারে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে নেমে গেছে চেলসি। লিগে চেলসির চার ম্যাচ বাকি থাকলেও টেবিলের পাঁচে থাকা লিভারপুলের (৩৩ ম্যাচের ৫৫ পয়েন্ট) চেয়ে ৭ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে ব্লুজরা (৩৪ ম্যাচে ৪৮ পয়েন্ট)। এতে আগামী মৌসুমে চেলসির চ্যাম্পিয়নস লিগ খেলার সম্ভাবনাও হুমকির মুখে।

এমন নাজেহাল পরিস্থিতিতে কোচ লিয়াম রোসেনিওরকে ছাঁটাই করেছে চেলসি। দায়িত্ব নেওয়ার চার মাস হওয়ার আগেই বরখাস্ত হলেন ৪১ বছর বয়সী এ ইংলিশ কোচ। গতকাল বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে চেলসি।

অবশ্য ২০২২ সালে ক্লিয়ারলেক ক্যাপিটাল ও টড বোয়েহলির মালিকানায় যাওয়া চেলসি একটু বাজে সময়ে গেলেই কোচকে ছাঁটা্ই করে ফেলছে। মাঝের এ সময়টাতে এ নিয়ে পাঁচজন স্থায়ী কোচকে বরখাস্ত করল ইংলিশ ক্লাবটি। এর মধ্যে তমাস তুখেলের পর দায়িত্ব পাওয়া গ্রাহাম পতার টিকতে পেরেছেন ২০৬ দিন। জার্মান এ কোচের পর ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের অধীনে মোটে ৮৫ দিন খেলে চেলসি।

এরপর দায়িত্ব যায় মাউরিসিও পচেত্তিনোর কাছে। আর্জেন্টাইন এ কোচ ঠিক এক বছর সামলান চেলসির ডাগআউট। পচেত্তিনোর বিদায়ের পর ২০২৪ সালে দায়িত্ব পান এনসো মারেসকা। ইতালিয়ান কোচের অধীনে ৫৪৯ দিন খেলার পর গত জানুয়ারিতে মারেসকাকে ছাঁটাই করে চেলসি। এরপর রোসেনিওরের সঙ্গে সাড়ে পাঁচ বছরের চুক্তি করলেও ১০৬ দিনেই সেটা থেমে গেল।

রোসেনিওরকে বরখাস্তের বিবৃতিতে চেলসি উল্লেখ করেছে, ‘সিদ্ধান্তটা মোটেও সহজ ছিল না। তবে সাম্প্রতিক ফলাফল ও পারফরম্যান্স প্রত্যাশার চেয়ে অনেকটা নিচে নেমে গেছে। অথচ মৌসুমের এখনও অনেক কিছুই বাকি। চেলসির সবাই লিয়ামের ভবিষ্যৎ সাফল্য কামনা করছে।’

লিয়াম রোসেনিওরকে বরখাস্ত করার পর ক্লাবের অনূর্ধ্ব-২১ দলের কোচ ক্যালাম ম্যাকফারলেইনকে অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে চেলসি। মৌসুমের বাকি সময়টা তিনি ব্লুজদের মূল দলের ডাগআউট সামলাবেন। এর আগে জানুয়ারিতে এনসো মারেসকার বিদায়ের পরও ম্যাকফারলেইন সাময়িকভাবে এ দায়িত্বটা পালন করেছিলেন।

স্থায়ী কোচের ব্যাপারে চেলসির বিবৃতিতে জানানো হয়েছে, দীর্ঘমেয়াদি কোচ নিয়োগের আগে কিছুটা সময় নিতে চায় ক্লাবটি। এ প্রসঙ্গে ইএসপিএন জানিয়েছে, এই মুহূর্তে স্থায়ী কোচ নিয়োগের ব্যাপারে কোনো প্রার্থীর সঙ্গে আলোচনা শুরু করেনি চেলসি।

চেলসি কেন ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চায়, সেটা রোসেনিওরের চুক্তির দিকে তাকালেই বোঝা যায়। জানুয়ারিতে ইংলিশ ক্লাবটির দায়িত্ব নেওয়া এ ইংলিশ কোচের সঙ্গে সাড়ে পাঁচ বছরের চুক্তি করেছিল চেলসি। কিন্তু তিনি টিকতে পারলেন না চার মাসও।

ইএসপিএন জানিয়েছে, শুরুতে রোসেনিওরকে দায়িত্বে রাখার কথা ভেবেছিল চেলসি। এমনকি দলটি চ্যাম্পিয়নস লিগে সুযোগ না পেলেও সেই চিন্তা থেকে সরে না আসার কথাই ভাবছিল দলটি। কিন্তু সাম্প্রতিক ফলাফলের অবনতি ও সমর্থকদের ক্রমবর্ধমান অসন্তোষে রোসেনিওরকে ছাঁটাই করতে বাধ্য হয় চেলসি।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর