বার্সেলোনা দিল বড় দুঃসংবাদ, বিশ্বকাপ শেষ ইয়ামালের?

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পিএম

গতকাল লামিনে ইয়ামালের চোটের পর থেকেই শঙ্কা ছিল তাঁর মাঠে ফেরা নিয়ে। অবশেষে সমর্থকদের হতাশার সংবাদ দিয়েছে বার্সেলোনা। চলতি মৌসুমে আর দেখা যাবে না ইয়ামালকে। 

সেল্টা ভিগোর বিপক্ষে গতকাল ১-০ ব্যবধানে বার্সেলোনা জয় পেয়েছে। তবে সেই ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন ইয়ামাল। আর তাতেই বার্সেলোনার জার্সিতে চলতি মৌসুম শেষ এই স্প্যানিশ তারকার। 

চোটে এবারের মৌসুম শেষ, তবে কী ইয়ামালের বিশ্বকাপে খেলার স্বপ্নও শেষ? 

বার্সেলোনা এক বিবৃতিতে নিশ্চিত করেছে, এই মৌসুমের বাকি সময় খেলতে পারবেন না ইয়ামাল। তবে স্পেনের হয়ে বিশ্বকাপে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল পেনাল্টি থেকে গোল করার সময় চোট পান ইয়ামাল। এরপরই বদলি করা হয় তাঁকে।

ইনজুরির মাত্রা নির্ধারণের জন্য ইয়ামালের একাধিক পরীক্ষা শেষে বার্সেলোনা একটি বিবৃতি দিয়েছে। যেখানে ক্লাবটি লিখেছে, ‘পরীক্ষা(চোটের) নিশ্চিত করেছে প্রথম দলের খেলোয়াড়(বার্সেলোনা মূল দল) লামিনে ইয়ামালের বা পায়ের হ্যামস্ট্রিং (বাইসেপস ফেমোরিস মাংসপেশি) ইনজুরিতে পড়েছেন। তিনি রক্ষণশীল চিকিৎসা( যেখানে সার্জারির প্রয়োজন হয় না) পদ্ধতি অনুসরণ করবেন। ইয়ামাল মৌসুমের বাকি অংশ মিস করবেন, তবে আশা করা হচ্ছে তিনি বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকবেন।’

বার্সেলোনার বিবৃতি অবশ্য স্পেনের জন্য খানিকটা স্বস্তির। বিশ্বকাপের আগে শতভাগ ফিট হওয়ার সম্ভাবনা রয়েছে এই ফরোয়ার্ডের। চোটের কারণে ইয়ামাল প্রায় পাঁচ থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকবেন।

স্পেন মে মাসের শেষ সপ্তাহে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে। তাদের প্রস্তুতি ম্যাচ রয়েছে ইরাক এবং পেরুর বিপক্ষে। তাদের প্রথম বিশ্বকাপ ম্যাচ ১৫ জুন আটলান্টায় কেপ ভার্দের বিপক্ষে। এই সময়সূচি অনুযায়ী, ইয়ামাল প্রথম ম্যাচের প্রায় দুই সপ্তাহ আগেই মাঠে ফিরতে পারেন।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে হাজির হয়ে রুনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন— ‘কেন?’ একই দিনে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। আর রোনালদো যেভাবে পর্তুগাল দল ছেড়ে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর