মাথায় আঘাত পেয়ে হাসপাতালে আর্জেন্টিনার মিডফিল্ডার

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পিএম

বিশ্বকাপের আগে ক্লাব ফুটবলে যেন ইনজুরির প্রতিযোগিতা শুরু হয়েছে। ব্রাজিল, স্পেন, জার্মানি, ফ্রান্স, জাপান, মিশর সহ বিশ্বকাপ খেলতে যাওয়া একাধিক দেশের ফুটবলাররা চোটে পড়েছেনে। অনেকে তো এই কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন। অনেকে আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। এবার বিশ্বকাপের আগে চোট পাওয়ার তালিকায় যুক্ত হলেন আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাস। 

ইতালির সিরি আ'তে কোমোর হয়ে খেলা ২১ বছর বয়সী এই ফুটবলার মাথায় আঘাত পেয়েছেন। জেনোয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নিকো পাস।  

আর্জেন্টাইন এই ফুটবলার প্রথমার্ধের ৩০তম মিনিটে জেনোয়ার ডিফেন্ডার আলেসান্দ্রো মারকানদাল্লির সঙ্গে সংঘর্ষে মাথায় জোরালো আঘাত পান। এরপর নিকো কয়েকবার সাইডলাইনে গিয়ে মেডিক্যাল স্টাফদের জানান তিনি তার একটি চোখ দিয়ে ঠিকমতো দেখতে পারছেন না। ফলে বিরতির সময় তাকে বদলি করেন কোচ ফ্যাব্রেগাস।

ম্যাচ শেষে কোমোর কোচ ফ্যাব্রেগাস গণমাধ্যমের সামনে উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে বলেন, ‘ম্যাচের ফলাফলের চেয়ে খেলোয়াড়ের সুস্থতা বেশি গুরুত্বপূর্ণ। নিকো এখন ভালো আছে, ও হাসপাতালে আছে এবং সেখানে ওর পরীক্ষা চলছে। ও ঠিকমতো দেখতে পারছিল না।’

নিকো পাসের হাসপাতালে ভর্তি হওয়ার পর আর্জেন্টাইন সমর্থকরা তার বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা দেখছিলেন। তবে সৌভাগ্যবশত, প্রথমে যে গুরুতর আশঙ্কা করা হচ্ছিল, তা দ্রুতই কেটে যায়। 

স্কাই স্পোর্ট ইতালিয়া জানিয়েছে, মেডিক্যাল পরীক্ষায় কোনো স্থায়ী সমস্যা ধরা না পড়ায় পাসকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি দলের সঙ্গে ফিরতে পেরেছেন। আপাতত বড় কোনো সমস্যা না হওয়ায় দ্রুতই এই মিডফিল্ডার মাঠে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে।

চলতি মৌসুমে পাজ দারুণ খেলেছেন। ৩৮টি প্রতিযোগিতামূলক ম্যাচে ৮টি অ্যাসিস্টের সঙ্গে ১৩টি গোল করেছেন তিনি। 

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে হাজির হয়ে রুনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন— ‘কেন?’ একই দিনে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। আর রোনালদো যেভাবে পর্তুগাল দল ছেড়ে...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর