পিএসজি-বায়ার্ন থ্রিলার

এনরিকের জীবনের ‘সেরা’ ম্যাচ, বায়ার্ন কোচ বললেন ‘মজা’ লাগেনি

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পিএম

পারি সাঁ জার্মেই ও বায়ার্ন মিউনিখের মধ্যকার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটা দেখতে গতকাল মঙ্গলবার পার্ক দে প্রিন্সেসে হাজির হয়েছিলেন ৪৮ হাজারের বেশি দর্শক। তারা নিজেদের ভাগ্যবান মনে করতেই পারেন। রোজ রোজ তো আর এমন ম্যাচের সাক্ষী হওয়া যায় না।

কী ছিল না এ ম্যাচে? বর্তমান সময়ের অন্যতম দুই সেরা পরাশক্তির লড়াই। মাঠের খেলাতেও যেন কেউ কাউকে এক চুলও ছাড় দিতে রাজি নয়। তাতে ম্যাচটা পেল পেল বাড়তি রোমাঞ্চ। আর সে রোমাঞ্চের শেষে চ্যাম্পিয়নস লিগের গোলের রেকর্ড গড়ে ম্যাচটা ৫-৪ ব্যবধানে জিতে নিয়েছে পিএসজি।

হার-জিত বিবেচনায় দুদলের সমর্থকেরাই ম্যাচটা উপভোগ করেছেন- এটা বলে দেওয়াই যায়। তবে মাঠে থাকা ‘দর্শকদের’ মধ্যে একমাত্র ভানসাঁ কম্পানিই বোধহয় ম্যাচটা উপভোগ করতে পারেননি। ম্যাচ শেষে বায়ার্ন কোচ জানিয়েছেন, একদমই আনন্দ পাননি তিনি। অন্যদিকে পিএসজি কোচ লুইস এনরিকে জানিয়েছেন, তাঁর কোচিং ক্যারিয়ারে এমন ম্যাচ কখনো দেখেননি তিনি।

তা এমন ম্যাচ কম্পানির কেন ভালো লাগল না? এর মূলে বায়ার্ন কোচের এক ম্যাচের নিষেধাজ্ঞা। তিন হলুদ কার্ড দেখায় গতকাল বায়ার্নের ডাগআউটে দাঁড়াতে পারেননি কম্পানি। পরিবর্তে গ্যালারির মিডিয়া আসনে বসে ইয়ারপিস পরে দেখা দেখতে দেখা যায় তাঁকে। স্বাভাবিকভাবেই খেলার মূল আকর্ষণ থেকে অনেকটা দূরে ছিলেন বায়ার্ন কোচ।

ম্যাচ শেষে প্রাইম ভিডিওর সঙ্গে আলাপকালে কম্পানি বলেছেন, ‘কোনো মজা নেই। ভবিষ্যতে এমন কিছু আর না ঘটলেই আমার ভালো লাগবে।’

গতকালের ম্যাচে একটা পর্যায়ে ৫-২ ব্যবধানে পিছিয়ে পড়েছিল বায়ার্ন। সেখান থেকে ১০ মিনিটের দুই গোল ফিরিয়ে বায়ার্ন ম্যাচটা শেষ করে ৫-৪ গোলে। পিছিয়ে পড়েও বায়ার্ন যে হাল ছাড়েনি, সেজন্য শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন বায়ার্ন কোচ, ‘৮০ মিটার দূরে বসে আমি কোনো সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু খেলোয়াড়রা যেভাবে লড়াইয়ে ফিরেছে, সেটার প্রশংসা করতেই হয়।’

কম্পানির কাছে ম্যাচটা উপভোগ্য না হলেও পিএসজি কোচ লুইস এনরিকে এ ম্যাচটিকে তাঁর কোচিং ক্যারিয়ারের সেরা ম্যাচ হিসেবে উল্লেখ করেছেন। ম্যাচ শেষে এনরিকে বলেছেন, ‘এমন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আমি এর আগে আর কখনো দেখিনি। এখন দোষ খোঁজার সময় নয়। বরং সবাইকে অভিনন্দন জানানো উচিত।’

আর দুদল মিলিয়ে যে রোমাঞ্চকর ফুটবল ম্যাচ উপহার দিয়েছে, তাতে যেকোনো ফলই মেনে নিতে রাজি ছিলেন এনরিকে, ‘জয়টা আজকে আমাদের প্রাপ্য ছিল, ড্র করাটাও প্রাপ্য ছিল, এমনকি হারটাও। এটা অসাধারণ একটা ম্যাচ ছিল। কোচ হিসেবে আমি যেসব ম্যাচের অংশ ছিলাম, নিঃসন্দেহে এটা তার মধ্যে সেরা ম্যাচ।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর