পিএসজি-বায়ার্ন ‘কাচ্চি’র পর আতলেতিকো-আর্সেনালের ‘ডাল-ভাত’

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ এএম

মাত্র এক দিনের ব্যবধানে দুই মেরুর দুটি ভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হলো চ্যাম্পিয়নস লিগ। আগের দিন সেমিফাইনালের প্রথম লেগে পিএসজি-বায়ার্ন মিউনিখের ম্যাচে রোমাঞ্চের কমতি ছিল না। গোল বন্যার সঙ্গে দুদলের লড়াই ছিল চোখে পড়ার মতো। কিন্তু গতকাল বুধবারের আতলেতিকো মাদ্রিদ-আর্সেনাল ম্যাচটা সেদিক থেকে অনেকটা নিরুত্তাপই কাটল।

দুদলই যেন গোল করার চেয়ে গোল ঠেকানোর কাজেই বেশি মনোযোগী! এমন ম্যাচে যে বেশি গোল দেখা যাবে না, সেটা সহজেই অনুমেয়। তবুও দুদল একটি করে গোল পেয়েছে। দুটোই পেনাল্টিতে। প্রথমার্ধে ভিক্তর ইয়োকেরেসের পেনাল্টি গোলে আর্সেনাল এগিয়ে যাওয়ার দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকেই আতলেতিকো মাদ্রিদকে সমতায় ফেরান হুলিয়ান আলভারেস। এতে মেত্রোপলিতানোতে সেমিফাইনালের প্রথম লেগ শেষ হয় ১-১ সমতায়।

আগামী মঙ্গলবার রাতে ফিরতি লেগে মুখোমুখি হবে দুদল। ফাইনালে ওঠার হিসাবটা লন্ডনের জন্যই জমা রাখল আতলেতিকো-আর্সেনাল।

পিএসজি-বায়ার্ন গোলবন্যার ম্যাচটিকে ফুটবল সমর্থকদের জন্য যদি ‘বিরিয়ানি’ হিসেবে বিবেচনা করা হয়, তাহলে আতলেতিকো-আর্সেনাল ম্যাচ অনেকটাই ‘ডাল-ভাতের’ মতো! সেটা দুদলের মাঠের লড়াইয়ের দিকে তাকালেও বোঝা যাবে। প্রথমার্ধে দুদলই ‘ঘুম পাড়ানি’ ফুটবল উপহার দিল।

এর মধ্যেই প্রথমার্ধের শেষ দিকে ইয়োকেরেসকে ফাউল করে বসেন আতলেতিকো ডিফেন্ডার দাভিদ হাঙ্কো। ওই স্পটকিকে ঠান্ডা মাথায় জালে বল জড়িয়ে আর্সেনালকে এগিয়ে দেন ইয়োকেরেস।

সমতায় ফিরতে বেশি সময় নেয়ন আতলেতিকো। মার্কোস ইয়োরেন্সের শট বেন হোয়াইটের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৫৬ মিনিটে ওই স্পটকিক থেকে গোল করে স্কোরলাইন ১-১ করেন আর্জেন্টাইন তারকা।

চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে আলভারেসের এটি ১০ম গোল। রাদামেল ফালকাওয়ের পর আতলেতিকো মাদ্রিদের দ্বিতীয় ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে অন্তত ১০ গোলের কীর্তি গড়লেন আর্জেন্টাইন স্ট্রাইকার।

সমতায় ফেরার পর দ্বিতীয়ার্ধের বাকিটা জুড়ে আতলেতিকো মাদ্রিদই বেশি আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে। তবে গোল পায়নি দিয়েগো সিমেওনের দল। এর মধ্যে গ্রিজমানের একটি শট বারে লেগেছে, লুকমান দুটি সহজ সুযোগ হাতছাড়া করেছেন।

অন্যদিকে ম্যাচের দিকে হাঙ্কোর একটি চ্যালেঞ্জে এবেরেচি এজে পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু ভিএআর যাচাইয়ের পর সেটি বাতিল করে দেন। সিদ্ধান্তের এমন বদল দেখে ওই সময় মাঠেই বেশ ক্ষিপ্ত মনে হয়েছিল মিকেল আর্তেতাকে।

ম্যাচ শেষেও বিষয়টি নিয়ে ক্ষোভ ঝাড়তে ছাড়েননি আর্সেনাল কোচ। আর্তেতার দাবি, ওই রেফারির ওই সিদ্ধান্তটি ছিল নিয়মের বাইরে। আর সেটিই চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের গতিপথ বদলে দিয়েছে বলেও দাবি করেন তিনি।

ম্যাচ শেষে আর্তেতা বলেছেন, ‘বিষয়টা আমাকে ভীষণ ক্ষুব্ধ করেছে। যখন সেখানে কোনো ‘নির্দিষ্ট ও সুস্পষ্ট ভুল’ ছিল না, তাহলে এজের পেনাল্টিটা বাতিল হলো কীভাবে। এটা ম্যাচের গতিপথ বদলে দিয়েছে। এই পর্যায়ে এসে এমনটা হওয়া উচিত নয়।’

আর্সেনাল কোচ যোগ করেন, ‘এটা নিয়মের বাইরে ছিল। আমি বুঝতে পারছি না। স্পষ্ট সংঘর্ষ ছিল। উনি সিদ্ধান্ত দিয়েছেন। সেটাকে ১৩ বার দেখে উল্টে দেওয়া যায় না। নয় মাস ধরে এত লড়াই করে আমরা এখানে (সেমিফাইনালে) এসেছি। এটা এমন একটা গোলের সুযোগ ছিল, যা পুরো সেমিফাইনালের চিত্র বদলে দিতে পারত। এমনটা হওয়া উচিত নয়।’

অন্যদিকে আতলেতিকো কোচ সিমেওনের দাবি, আর্সেনাল প্রথমার্ধে যে পেনাল্টিটা পেয়েছে, সেটা রেফারির উচিত ছিল আরও বেশি যাচাই করা। সিমেওনে বলেছেন, ‘আমার দৃষ্টিতে প্রথম পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া হয়েছে পেছনের দিক থেকে। (আর্সেনাল) খেলোয়াড় যেন কন্টাক্টের (সংঘর্ষের) জন্য অপেক্ষা করছিল। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে এমন সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে আরও বেশি নিশ্চিত হওয়া দরকার।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর