টানা ২০ ম্যাচ জয় নাসরের

সৌদি আরবে তিন বছর পর কিছু জিততে যাচ্ছেন রোনালদো?

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১০:২১ এএম

ইউরোপের জৌলুস ছেড়ে ২০২৩ সালের শুরুতে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে নাম লেখালেও এখন পর্যন্ত ক্লাবটির হয়ে মেজর কোনো শিরোপা জেতা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। এবার সে আক্ষেপ পূরণের খুব কাছে চলে গিয়েছেন পর্তুগিজ কিংবদন্তি।

গতকাল বুধবার প্রো লিগের ম্যাচে আল আহলিকে ২-০ ব্যবধানে হারিয়েছে নাসর। ৭৬ মিনিট রোনালদোর গোলের পর ম্যাচের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন কিংসলে কোমান। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি আল নাসরের টানা ২০তম জয়। দলের এমন দুর্দান্ত ফর্ম রোনালদোকে সৌদি আরবে প্রথম শিরোপা ছুঁয়ে দেখার খুব কাছে নিয়ে গিয়েছে।

গতকালের জয়ে লিগের ৩০ ম্যাচ শেষে ৭৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নাসর। দুইয়ে থাকা আল হিলাল একটি ম্যাচ কম খেললেও নাসরের চেয়ে ৮ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে। এদিকে নাসরের হাতে মোটে ম্যাচ বাকি চারটি। নাসর যে ধরনের ছন্দে আছে, তাতে শেষ চার ম্যাচে অবিশ্বাস্য কিছু না ঘটলে মধ্যপ্রাচ্যে রোনালদোর শিরোপা জয় সময়ের ব্যাপার মাত্র!

গতকালের ম্যাচটি ৭৫ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল। তখন মনে হয়েছিল, এবার বুঝি আল নাসরের জয়রথ থামতে যাচ্ছে। কিন্তু পরের মিনিটেই সেই ধারণা ভুল প্রমাণ করেন রোনালদো। ফেলিক্সের নেওয়া কর্নারে নিখুঁত হেডে জালে বল জড়ান রোনালদো। আর ৯০ মিনিটে জোরাল শটে ব্যবধান দ্বিগুণ করেন কোমান।

চলতি মৌসুমে প্রো লিগে এটি রোনালদের ২৫তম গোল। তাতে এ নিয়ে টানা ৩ মৌসুমে লিগে ২৫ বা এর চেয়ে বেশি গোল হলো পর্তুগিজ মহাতারকার। অবশ্য রোনালদো এর আগে ২০০৯-১০ মৌসুম থেকে শুরু করে ২০১৭-১৮ পর্যন্ত- টানা ৯ মৌসুম এই কীর্তি দেখিয়েছেন। এরপর মাঝে ছন্দের কিছুটা উত্থান-পতন হলেও আবার নিজেকে চেনা রূপেই হাজির করেছেন তিনি।

উল্লেখ্য, হাজার গোলের লক্ষ্যে ছুটে চলা রোনালদোর ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ারের ৯৭০তম গোল।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর