বায়ার্নের মাঠে যাওয়ার এক সপ্তাহ আগেই দুঃসংবাদ পেল পিএসজি

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৪ এএম

মাত্র একদিন আগের ঘটনা। পার্ক দে প্রিন্সেসে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগের উত্তেজনায় ঠাসা এক ম্যাচে বায়ার্ন মিউনিখকে ৫-৪ ব্যবধানে হারিয়েছে পিএসজি। গোলবন্যার ম্যাচে জয় পেলেও খুব বেশি স্বস্তিতে থাকতে পারছে না লুইস এনরিকের দল।

একে তো পাঁচবার গোল উদযাপন করেও প্রথম লেগে পিএসজির জয়ের ব্যবধানটা ন্যূনতম, তার ওপর আগামী বুধবারের ফিরতি লেগের ম্যাচটা বায়ার্নের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনাতে। জার্মান ক্লাবটির মাঠে গিয়ে ফাইনালে ওঠার পথটা পরিষ্কার রাখা যে সহজ হবে না, সেটা ভালো করেই জানেন এনরিকে।

এমন অবস্থায় দুঃসংবাদ পেয়েছে পিএসজি। হ্যামস্ট্রিংয়ের চোটে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন আশরাফ হাকিমি। এতে বায়ার্নের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচে খেলা হবে না মরক্কোর এ রাইটব্যাকের। গতকাল এক বিবৃতিতে হাকিমির চোটের বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি।

হাকিমি চোট পেয়েছিলেন গত মঙ্গলবারের প্রথম লেগেই। ম্যাচের শেষদিকে কনরাড লাইমার  সঙ্গে সংঘর্ষে চোট পান হাকিমি। মরক্কো তারকার ওই চোট প্রসঙ্গে ক্লাবের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘বায়ার্নের বিপক্ষে ডান ঊরুতে পাওয়া চোটে আগামী কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকবেন আশরাফ (হাকিমি)।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর