২১ বছরের ক্যারিয়ারের বিদায়বেলায় যে আক্ষেপের কথা বললেন মামুনুল 

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পিএম

২০০৫ সালে ব্রাদার্স ইউনিয়নের হয়ে পেশাদার ক্যারিয়ারের শুরুটা করেছিলেন মামুনুল ইসলাম। জাতীয় দল থেকে অনেক আগে বিদায় নিলেও ঘরোয়া ফুটবল খেলে যাচ্ছিলেন। অবশেষে আজ ফুটবলার হিসেবে দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারের শেষ সংবাদ সম্মেলনটা করেছেন মামুনুল।

বিদায়বেলা নিজের প্রাপ্তির সঙ্গে একাধিক আক্ষেপের কথাও জানিয়েছেন এই মিডফিল্ডার। আগামীকাল কিংস অ্যারেনায় লিগে রহমতগঞ্জের বিপক্ষে ফর্টিস এফসির জার্সিতে শেষ ম্যাচ খেলবেন ৩৭ বছর বয়সী মামুনুল। 

২০০৩ সালের পর বাংলাদেশ আর সাফ চ্যাম্পিয়ন হয়নি। নিজের ক্যারিয়ারে ছয়টি সাফ খেলেও শিরোপার দেখা পাননি। সেই স্বপ্ন অধরা থেকে যাওয়াটাই মামুনুলের বড় আক্ষেপ, ‘সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য হতে পারিনি, এটা আমার ক্যারিয়ারের একটা আক্ষেপের জায়গা।’

ক্যারিয়ারে অর্জন ও প্রাপ্তি নিয়ে মামুনুল বলেন, ‘ফুটবল থেকে আমি অনেক কিছু পেয়েছি। নাম বলেন, খ্যাতি বলেন, অর্থ বলেন, ট্রফি বলেন, অর্জন বলেন—অনেক কিছু। এখন শুধু ঋণ শোধের পালা।’

ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান সুপার লিগে অ্যাথলেটিকো কলকাতায় ডাক পেয়েছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তবে সেবার তিনি একাদশে সুযোগ পাননি। সাফ জয় ছাড়াও আরেকটি আক্ষেপের কথা জানিয়ে মামুনুল বলেন,  ‘এটাও আমার একটা আক্ষেপ। আইএসএলে টিমে থাকলেও আমি খেলতে পারিনি।’

২১ বছরের দীর্ঘ ক্যারিয়ারের যাত্রাটা ব্রাদার্সে হলেও একে একে আবাহনী, মোহামডোন, চট্টগ্রাম আবাহনী, শেখ জামাল, শেখ রাসেল, রহমতগঞ্জ হয়ে এখন ফর্টিজে ইতি টানছেন। জাতীয় দলেও খেলেছেন প্রায় এক দশক। ২০০৮ সালে জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া মামুনুল দেশের হয়ে ৬৭টি ম্যাচ খেলেছেন।

কিন্তু এসবের কিছুই হতো না, যদি না ২১ বছর আগে সেই ফোন কলটি আসত। কিংবা স্পেনের সেই রাধুনি যদি মেসি সম্পর্কে মন্তব্যটা না করতেন। মেসির গায়ে উঠতে পারত স্পেনের জার্সি। দুই দশক আগে তো স্পেন প্রায় ছিনিয়েই...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে নিজের ইন্সটাগ্রামে আবেগঘন এক বার্তা দিয়েছেন এই আর্জেন্টাইন।   বিস্তারিত আসছে... 
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর