অবসরের ঘোষণা দিলেন লিওনেল মেসি

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৯:৫৬ পিএম

দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে নিজের ইন্সটাগ্রামে আবেগঘন এক বার্তা দিয়েছেন এই আর্জেন্টাইন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি দিয়ে মেসি লিখেন, ‘ফাইনালের পর এতটা সময় কেটে গেছে। অনেক ভেবেচিন্তে আমি সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি…এটি এমন একটি সিদ্ধান্ত, যা নিতে আমার খুব কষ্ট হয়েছে এবং এখনও বুকের ভেতর ব্যথা করে। কিন্তু আমি বুঝতে পারছি, এখনই সেই সময়।’ 

আবেগঘন বার্তায় মেসি আরও লিখেন, ‘আমি শপথ করে বলতে পারি, আমি সবসময় আমার সবটুকু দিয়েছি—শুধু গত কয়েকটি বছর নয়, যখন আমরা সবকিছু জিতেছি, তার আগেও। আমি সবসময় লড়াই করেছি এবং এই জার্সির জন্য নিজেকে উজাড় করে দিয়েছি, যাতে আপনাদের আনন্দ দিতে পারি এবং ফুটবলের মাধ্যমে আপনাদের আর্জেন্টাইন হওয়ার গর্ব অনুভব করাতে পারি।’ 

বিদায়ী বার্তায় সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেসি লিখেন,  ‘গত ২০ বছর ধরে আপনাদের কাছ থেকে পাওয়া এত ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। মাঠের ভেতরে আপনাদের কণ্ঠ আমি খুব মিস করব। এখন থেকে আমি আপনাদেরই একজন হয়ে থাকব—বাইরে থেকে সবসময় দলকে সমর্থন ও উৎসাহ দিয়ে যাব। ভালো সময়ে যেমন, খারাপ সময়ে তার চেয়েও বেশি।’ 

আর্জেন্টিনা জাতীয় দলে ২০০৫ সালে মেসির অভিষেক হয়। দীর্ঘ ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে মেসি জিতেছেন দুটি কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ। সবশেষ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১–০ গোলে হারা ম্যাচটিই আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে হাজির হয়ে রুনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন— ‘কেন?’ একই দিনে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। আর রোনালদো যেভাবে পর্তুগাল দল ছেড়ে...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর