আট বছরে প্রথমবার

নর্থ কোরিয়ার দল খেলতে যাবে সাউথ কোরিয়ায়

আপডেট : ০৪ মে ২০২৬, ০৩:২৩ পিএম

প্রতিবেশী রাষ্ট্র হলেও সাউথ ও নর্থ কোরিয়ার মধ্যে বিরোধ নতুন নয়। অবস্থা এতটাই শত্রুভাবাপন্ন যে, একে যেন অন্যের মুখও দেখতে চান না। এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। যেকোনো ধরনের খেলায় এক দল অন্য দেশের মাটিতে ম্যাচ খেলে না আট বছর হলো।

এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নর্থ কোরিয়ার একটি মেয়েদের ফুটবল ক্লাব ম্যাচ খেলতে যাচ্ছে সাউথ কোরিয়ায়। আজ সোমবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে সাউথ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২০ মে সাউথ কোরিয়ার সুওন এফসি উইমেন্সের মুখোমুখি হবে নর্থ কোরিয়ার ক্লাব নেগোহিয়াং উইমেন্স এফসি। এশিয়ান উইমেন্স চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল খেলতে নর্থ কোরিয়া থেকে এরই মধ্যে ২৭ জন খেলোয়াড় ও ১২ জন স্টাফের একটি তালিকা পাঠানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুই দেশের দীর্ঘ দিনের উত্তেজনাপূর্ণ সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। সেই সময় নর্থ কোরিয়ার কোনো দলের সাউথ কোরিয়া সফর আলাদা গুরুত্ব পাচ্ছে।

এর আগে নর্থ কোরিয়ার কোরিয়ার অ্যাথলেটরা সর্বশেষ সাউথ কোরিয়া সফর করেছিল ২০১৮ সালে। সে সময় নর্থ ও সাউথ কোরিয়ার অ্যাথলেটরা মিলে যৌথভাবে আইস হকি দল গঠন করেছিল। এরপর থেকেই দুদল আর কেউ অন্য দেশের মাটিতে গিয়ে খেলেনি।

গত কয়েক বছরে দুদেশের মধ্যকার সম্পর্কের আরও বেশি অবনতি হয়েছে। সাউথ কোরিয়াকে ‘সবচেয়ে শত্রুভাবাপন্ন রাষ্ট্র’ হিসেবে আখ্যা দিয়ে নর্থ কোরিয়া জানিয়েছে, পুনরেকত্রীকরণের প্রচেষ্টা মানা হবে না।

তা নর্থ কোরিয়ার এবারের সাউথ কোরিয়ায় সফর কি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে? আপাতত তেমনটা মনে করছে না সাউথ কোরিয়া। দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচটি আন্তঃকোরীয় কোনো টুর্নামেন্টের নয়, বরং আন্তর্জাতিক ক্লাব প্রতিযোগিতার। সে কারণে এ ম্যাচে সাউথ কোরিয়া সরকারের তেমন ভূমিকা থাকবে না। তবে নর্থ কোরিয়া দলটির সাউথ কোরিয়ায় সফরের সময়কার প্রয়োজনীয় সবধরনের সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে সিউল কর্তৃপক্ষ।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর