ভিনিসিয়ুসকে গালি

আর্জেন্টাইন উইঙ্গারের নিষেধাজ্ঞা বিশ্বকাপেও টেনে আনল ফিফা

আপডেট : ০৭ মে ২০২৬, ০৩:০৯ পিএম

চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে রেয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রকে জার্সি দিয়ে মুখ ঢেকে সমকামিতা বিদ্বেষী মন্তব্য করার দায়ে ৬ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন আর্জেন্টাইন উইঙ্গার ইয়ানলুকা প্রেসতিয়ান্নি। এর মধ্যে এক ম্যাচের নিষেধাজ্ঞা এরই মধ্যে কাটিয়ে ফেলেছেন, আর তিন ম্যাচের নিষেধাজ্ঞা দুই বছরের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে উয়েফা।

বাকি থাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা। যেটি কার্যকর হবে চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ কিংবা কনফারেন্স লিগের মতো উয়েফা আয়োজিত কোনো টুর্নামেন্টে। তবে এর মাঝে ফিফার কাছে আন্তর্জাতিক ম্যাচেও ওই নিষেধাজ্ঞা বহাল রাখার আবেদন করেছিল উয়েফা। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার আবেদনে সাড়া দিয়েছে ফিফা।

গতকাল বুধবার ফিফা নিশ্চিত করেছে, প্রেসতিয়ান্নির ওপর আরোপিত নিষেধাজ্ঞা জাতীয় দলের ম্যাচেও কার্যকর হবে। ফলে ২০ বছর বয়সী এ রাইট উইঙ্গার যদি আর্জেন্টিনার বিশ্বকাপ দলে সুযোগ পান, নিষেধাজ্ঞার কারণে প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না।

প্রেসতিয়ান্নির শাস্তির বিষয়ে এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘ফিফা ডিসিপ্লিনারি কমিটি সিদ্ধান্ত নিয়েছে, ইয়ানলুকা প্রেসতিয়ান্নির ওপর উয়েফা আরোপিত নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ম্যাচেও কার্যকর হবে।’

তবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি প্রেসতিয়ান্নিকে বিশ্বকাপ পরিকল্পনায় রেখেছেন কি না, সেটি এখনো স্পষ্ট নয়। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত মোটে ১টি ম্যাচ খেলেছেন প্রেসতিয়ান্নি। এছাড়া ৩১ মার্চ আর্জেন্টিনার সর্বশেষ খেলা প্রীতি ম্যাচের স্কোয়াডে বদলি হিসেবে জায়গা পেলেও মাঠে নামার সুযোগ মেলেনি এ রাইট উইঙ্গারের।

উল্লেখ্য, প্রেসতিয়ান্নি যদি আর্জেন্টিনার বিশ্বকাপ দলে সুযোগ না পান, সেক্ষেত্রে নিষেধাজ্ঞার বাকি অংশ কার্যকর হবে আগামী মৌসুমে উয়েফা আয়োজিত কোনো ইউরোপীয় প্রতিযোগিতায়।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর