সৌদি লিগে গোলের সেঞ্চুরি রোনালদোর, আর এক ম্যাচ জিতলেই শিরোপা

আপডেট : ০৮ মে ২০২৬, ০১:৪৬ পিএম

অবশেষে সৌদি আরবে গিয়ে শিরোপা খরা কাটানোর খুব কাছে চলে গিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রো লিগের ম্যাচে গতকাল বৃহস্পতিবার রাতে আল শাবাবকে ৪-২ ব্যবধানে হারিয়েছে আল নাসর। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান তো পাকাপোক্ত হয়েছেই, একই সঙ্গে লিগ শিরোপার সুবাসও পাচ্ছে ক্লাবটি।

গতকালের জয়ে ৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে নাসর। দুইয়ে থাকা আল হিলালের পয়েন্ট ৩১ ম্যাচে ৭৭। নাসরের হাতে থাকা দুই ম্যাচের মধ্যে একটি আবার আল হিলালের বিপক্ষে। আগামী মঙ্গলবার রাতের ওই ম্যাচে জিতলে, এক ম্যাচ হাতে রেখেই প্রো লিগের চ্যাম্পিয়ন হবে রোনালদোর দল।

সৌদি আরবে গিয়ে তিন বছর অপেক্ষার পর প্রথম মেজর শিরোপা জয়ের খুব কাছে যাওয়ার রাতে একটি মাইলফলক ছুঁয়েছেন রোনালদো। গতকালের ম্যাচে জোয়াও ফেলিক্সের হ্যাটট্রিকের পাশাপাশি আল নাসরের অন্য গোলটি ছিল রোনালদোর। সৌদি প্রো লিগে এটি রোনালদোর ১০০তম গোল। আর প্রো লিগে গোলের সেঞ্চুরিতে পৌঁছাতে ৪১ বছর বয়সী এ পর্তুগিজ মহাতারকার খেলতে হলো ১০৫ ম্যাচ।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে নাসরের জার্সিতে রোনালদোর গোল সংখ্যা এখন ১২৭। আন্তর্জাতিক ও ক্লাব ক্যারিয়ার বিবেচনায় নিলে, ৯৭১ গোল হয়ে গেল পর্তুগিজ কিংবদন্তির।

ম্যাচ শেষে বরাবরের মতোই রোনালদোকে প্রশংসায় ভাসিয়েছেন আল নাসর কোচ, ‘আক্রমণে রোনালদো সবসময়ই বিপজ্জনক। আজও আমরা সেটাই দেখেছি।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর