এক ব্রাজিলিয়ানের ভুলে ‘প্রথম’ শিরোপার অপেক্ষা বাড়ল রোনালদোর

আপডেট : ১৩ মে ২০২৬, ১২:১১ পিএম

আল আওয়াল পার্কে নির্ধারিত সময় পেরিয়ে তখন যোগ করা সময়েরও শেষ মিনিটের খেলা চলছে। আল হিলালের বিপক্ষে আল নাসর ১-০ ব্যবধানে এগিয়ে। কোনোমতে শেষ মিনিটটা বিপদ ছাড়া কাটাতে পারলেই সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন বনে যাবে আল নাসর। মধ্যপ্রাচ্যের দেশটিতে যাওয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদোও পাবেন প্রথম শিরোপার দেখা।

কিন্তু সেই শেষ সময়ে অবিশ্বাস্য ধাক্কা খেয়েছে আল নাসর। তাতে সৌদি আরবে রোনালদোর শিরোপার অপেক্ষা আরও দীর্ঘায়িত হয়েছে।

যোগ করা সময়ের শেষ মুহূর্তে আল নাসরের অর্ধে থ্রো ইন পেয়েছিল আল হিলাল। অনেকটা দূর থেকে লম্বা করে থ্রো-ইন করেন হিলালের মিলাঙ্কোভিচ-সাভিচ। সেটি ধরতে গিয়ে অবিশ্বাস্যভাবে হাত ফসকে যায় নাসরের ব্রাজিলিয়ান গোলকিপার বেন্তোর। বল জড়ায় জালে। স্কোরলাইন ১-১। ম্যাচের তখন মোটে ১২ সেকেন্ড বাকি।

ম্যাচ শেষের ১২ সেকেন্ড আগে এভাবে গোল হজম করা যেন কোনোভাবেই মানতে পারছিলেন না রোনালদো। সেটা সাইড বেঞ্চে বসা পর্তুগিজ মহাতারকার চোখ-মুখের অভিব্যক্তিতেই স্পষ্ট ছিল।

গতকালের ড্রয়ে ৩৩ ম্যাচ শেষে আল নাসরের পয়েন্ট ৮৩। আর দুইয়ে থাকা হিলালের পয়েন্ট ৩২ ম্যাচে ৭৮। লিগে রোনালদোদের আর এক ম্যাচ বাকি। আগামী ২০ মে দামাকের বিপক্ষে নাসর ওই ম্যাচে জিতলেই সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন হবেন রোনালদোরা।

সেখানেই শেষ নয়, আল হিলাল যদি নিজেদের পরের ম্যাচে পয়েন্ট হারায়, তাহলে দামাকের বিপক্ষে মাঠে নামার আগেই লিগ শিরোপা নিশ্চিত হবে নাসরের।

লিগ শিরোপার পাশাপাশি আরও একটা একটা শিরোপার সুবাস পাচ্ছেন রোনালদো। ১৬ মে এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টু-এর ফাইনালে গাম্বা ওসাকার মুখোমুখি হবে নাসর। ওই ম্যাচে ওসাকাকে হারাতে পারলেই নাসরের শো-কেসে যোগ হবে এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টু-র শিরোপা।

এদিকে গতকাল রাতে শেষ মুহূর্তে গোল হমজ করে শিরোপা খরা দীর্ঘায়িত হলেও দলের সবাইকে মাথা উঁচু রাখতে বলেছেন রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেল ও ফেসবুকে দেওয়া পোস্টে রোনালদো লিখেছেন, ‘স্বপ্নটা এখন খুব কাছেই। মাথা উঁচু রাখো, আমাদের সামনে আর মাত্র এক ধাপ বাকি! আজ রাতের দারুণ সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ!’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর