বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা ফ্রান্সের, জায়গা হয়নি কামাভিঙ্গা, কোলো মুয়ানির

আপডেট : ১৫ মে ২০২৬, ১২:১৬ পিএম

২০১৮-তে চ্যাম্পিয়ন, ২০২২-এ রানার্স আপ- অনেকের দৃষ্টিতে ২০২৬ বিশ্বকাপের অন্যতম ফেবারিট ফ্রান্স। গতকাল বৃহস্পতিবার রাতে আসন্ন বিশ্বকাপে ফ্রান্সের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন দিদিয়ের দেশঁ। সেই দলে জায়গা পাননি এদুয়ার্দো কামাভিঙ্গা, লুকাস শেভালিয়ের, কোলো মুয়ানির মতো তারকারা।

এরপরও ফ্রান্সের স্কোয়াড তারকায় ঠাসা। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, দেজিরে দুয়ে, মার্কোস তুরাম কিংবা রায়ান শেরকিদের নিয়ে গড়া আক্রমণভাগ নামে-ভারে এ বিশ্বকাপেরই অন্যতম সেরা!

সর্বশেষ বিশ্বকাপে ফ্রান্সের মিডফিল্ডে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কামাভিঙ্গা। ফাইনালে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। তবে গতকাল রাতে ঘোষিত হওয়া ফরাসিদের চূড়ান্ত দলে জায়গা হয়নি তাঁর।

রেয়াল মাদ্রিদে খেলা ২৩ বছর বয়সী এ মিডফিল্ডারকে দলে না নেওয়া প্রসঙ্গে ফ্রান্স কোচ দেশঁ বলেছেন, ‘ওর জন্য মৌসুমটা কঠিন ছিল। ও অনেক কম ম্যাচ খেলেছে, আর চোটেও ছিল। সত্যি বলতে, ও খুব অল্প বয়সে আমাদের দলে এসেছিল এবং এখনও তরুণ খেলোয়াড়।’

দলে ভারসাম্য বজায় রাখতেই কামাভিঙ্গাকে নেওয়া হয়নি বলে জানিয়েছেন দেশঁ, ‘আমাকে দল গঠনের ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নিতেই হয়েছে। ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ডদের মধ্যে ভারসাম্য রাখতে হয়। তবে আমি বুঝতে পারছি, আজ (বৃহস্পতিবার) রাতে ও কতটা হতাশ।’

কামাভিঙ্গার মতো ফ্রান্সের বিশ্বকাপ দলে জায়গা হয়নি পিএসজি গোলকিপার লুকাস শেভালিয়ের। অবশ্য তাঁর জায়গা না পাওয়াটা অনুমিতই ছিল। পিএসজিতে জানুয়ারির পর থেকেই মাতভেই সাফানোভের কাছে একাদশের জায়গাটা হারিয়েছিলেন তিনি। তবে দুর্দান্ত একটা মৌসুম কাটানোর পুরস্কার হিসেবে দলে জায়গা পেয়েছেন লেঁস গোলকিপার রবিন রিসার।

এবারের ফ্রান্সের স্কোয়াডে আক্রমণভাগে জায়গা পেয়েছেন জ্যঁ-ফিলিপে মাতেতা। তাঁকে জায়গা দিতে হয়ে বাদ পড়েছেন সর্বশেষ বিশ্বকাপের শেষ মুহূর্তে এমিলিয়ানো মার্তিনেসকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হওয়া কোলো মুয়ানি।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। তৃতীয় শিরোপার খোঁজে নামা ফ্রান্স পড়েছে ‘আই’ গ্রুপে। গ্রুপে দেশেঁর দল সঙ্গী হিসেবে পেয়েছে সেনেগাল, ইরাক ও নরওয়ে।

স্কোয়াড ঘোষণার পর ফ্রান্স কোচ বলেছেন, ‘আমার উচ্চাকাঙ্ক্ষা আছে এবং আমি চাই, খেলোয়াড়দের মধ্যেও সেটা থাকুক। তবে আমরা যেন বিনয় হারিয়ে না ফেলি। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য রাখি- আর বিষয়টা আমি লুকাতে চাই না। তবে এমন দাবি আরও হয়ত ৮-১০টা দলও করতে পারে। “আমরাই সেরা, আমরাই সবচেয়ে শক্তিশালী”- এমনটা শুধু চিৎকার করে বললেই তো আর হয়ে যায় না।’

ফ্রান্সের হয়ে এটাই হবে দেশেঁর শেষ টুর্নামেন্ট। তিনি আগেই ঘোষণা দিয়েছেন, এই বিশ্বকাপের পর ফ্রান্সের দায়িত্ব ছাড়বেন। ২০১২ সালে ফ্রান্সের দায়িত্ব নেওয়ার পর দলকে একটি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ও আরেক বিশ্বকাপে রানার্স আপ করেছেন দেশঁ।

 

২০২৬ বিশ্বকাপে ফ্রান্স স্কোয়াড:

গোলকিপার: মাইক মিয়াঁ, ব্রিস সাম্বা, রবিন রিসার।

ডিফেন্ডার: লুকা দিনিয়ে, মালো গুস্তো, লুকাস এরনান্দেস, তেও এরনান্দেস, ইব্রাহিমা কোনাতে, জুলস কুন্দে, ম্যাকসঁস লাক্রোয়া, উইলিয়াম সালিবা ও দায়োত উপামেকানো।

মিডফিল্ডার: এনগোলো কান্তে, মানু কোনো, আদ্রিয়াঁ রাবিও, অরেলিয়াঁ চুয়ামেনি ও ওয়ারেন যায়ির-এমেরি।

ফরোয়ার্ড: মানিয়েস আকলিউশ, ব্র্যাডলি বারকোলা, রায়ান শেরকি, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, জ্যঁ-ফিলিপে মাতেতা, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে ও মার্কোস তুরাম।

বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
তা স্পেন কোচের ভয়টা কী নিয়ে? দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে নিয়ে? নাকি মেসিকে নিয়ে? ফুয়েন্তে জানালেন ম্যাচের গুরুত্ব, মাঠের অবস্থা বা অন্য কোনো বিষয় তাঁকে ভাবাচ্ছে না। বরং তিনি ভয় পাচ্ছেন...
আর্জেন্টিনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ফাইনালের আগে কি না অনুশীলনে দেখা গেল, ইয়ামালের বাঁ উরুতে ব্যান্ডেজ। এতে বার্সায় খেলা রাইট উইঙ্গারকে নিয়ে তৈরি হয় শঙ্কা। ফাইনালে খেলতে পারবেন কি না, এমন প্রশ্নও...
তবে স্পেনের মিডফিল্ডার রদ্রির মতে, ফাইনালে স্পেনের কাছে পেরে উঠবে না আলবিসেলেস্তেরা। শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসও ফুটে উঠল স্পেন মিডফিল্ডারের কথায়। রদ্রির চাওয়া, তাঁর সতীর্থরা ফাইনালে যেন...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর