ফোর্বস ম্যাগাজিনের জরিপ

বিশ্বে অ্যাথলেটদের মধ্যে সর্বোচ্চ আয় রোনালদোর

আপডেট : ২৫ মে ২০২৬, ০৯:৪০ এএম

কয়েক দিন আগেই প্রথমবারের মতো সৌদি প্রো লিগের শিরোপা জিতেছেন আল নাসর-এর হয়ে। এবারে যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিনের জরিপে আরও একবার বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী অ্যাথলেটের স্বীকৃতি পেলেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। 

অবশ্য এই খেতাব এর আগে আরও বেশ কয়েকবার পেয়েছেন রোনালদো। ২০১৬ সালে প্রথমবার এ তালিকার শীর্ষে ওঠেন তিনি। 

গত এক দশকে তার ক্লাব ঠিকানা পাল্টেছে বারবার। রেয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক চুকিয়ে যোগ দেন জুভেন্টাসে। সেখান থেকে ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে এখন খেলছেন সৌদি প্রো লিগের দল আল নাসর-এ।  

এক দশক পর দেখা যাচ্ছে, ফোর্বসের সর্বোচ্চ উপার্জনকারী অ্যাথলেটের সিংহাসনটি এখনও ৪১ বছর বয়সী সেই রোনালদোরই দখলে। টানা চতুর্থ ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো তালিকার শীর্ষে উঠে এলেন এই পর্তুগিজ তারকা। 

গত ১২ মাসে কর এবং এজেন্ট ফি বাদে আনুমানিক ৩০ কোটি ডলার আয় করেছেন তিনি। ফোর্বসের আয়ের তালিকায় ষষ্ঠবার শীর্ষে উঠে রোনালদো বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের পাশে বসলেন। এই রেকর্ডে তাঁর ওপরে আছেন শুধু যুক্তরাষ্ট্রের গলফ কিংবদন্তি টাইগার উডস। রেকর্ড ১১ বার এই তালিকার শীর্ষে ছিলেন উডস।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর