নিরাপত্তা শঙ্কায় ‘মেসি’কে সরিয়ে ফেলছে ভারত

আপডেট : ২৮ মে ২০২৬, ০৯:২৯ এএম

গত বছরের ডিসেম্বরে ভারত সফরে গিয়েছিলেন লিওনেল মেসি। সে সময় কলকাতায় আর্জেন্টাইন অধিনায়কের ৭০ ফুট উঁচু একটি ভাস্কর্য উন্মোচন করা হয়েছিল। তবে নিরাপত্তাজনিত উদ্বেগে ওই ভাস্কর্যটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

মূলত মেসির ভারত সফর উপলক্ষ্যে মেসির সম্মানার্থে ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছিল। ওই ভাস্কর্যে মেসিকে বিশ্বকাপ শিরোপা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিন্তু সম্প্রতি প্রবল বাতাসে ৭০ ফুট উঁচু ভাস্কর্যটি দুলতে দেখা যায়।

নিরাপত্তা শঙ্কায় গত সোমবার স্থানীয় বাসিন্দারা দেশটির গণপূর্ত বিভাগে অভিযোগ জানান। তাদের মতে, যেকোনো সময় ভাস্কর্যটি বাতাসে পড়ে দিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

বিষয়টি আমলে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কর্তৃপক্ষ নিশ্চিত করে, ভাস্কর্যটির কাঠামোগত স্থায়িত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এটি অপসারণ করতে হবে।

পশ্চিমবঙ্গের আইনপ্রণেতা শরদওয়াত মুখার্জি বলেন, ‘আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির ভাস্কর্যটি অনিরাপদ মনে হয়েছে। আমরাও খেয়াল করেছি, সেটি বাতাসে দুলছে।’

উল্লেখ্য, মেসির ভাস্কর্যটি নির্মাণ করতে ২৭ দিন সময় লেগেছিল। ধারণা করা হয়, ফুটবলারদের মধ্যে এটাই সবচেয়ে উঁচু ভাস্কর্য। তবে এটি সরিয়ে কোথায় পুনঃস্থাপন করা হবে, সেই জায়গা খুঁজছে গণপূর্ত বিভাগ।

কিন্তু এসবের কিছুই হতো না, যদি না ২১ বছর আগে সেই ফোন কলটি আসত। কিংবা স্পেনের সেই রাধুনি যদি মেসি সম্পর্কে মন্তব্যটা না করতেন। মেসির গায়ে উঠতে পারত স্পেনের জার্সি। দুই দশক আগে তো স্পেন প্রায় ছিনিয়েই...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে নিজের ইন্সটাগ্রামে আবেগঘন এক বার্তা দিয়েছেন এই আর্জেন্টাইন।   বিস্তারিত আসছে... 
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর