আজই বিশ্বকাপ প্রস্তুতি সারবে ইউরোপের তিন বড় দল

আপডেট : ০৯ জুন ২০২৬, ১২:০২ এএম

ফিফা বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছে ইউরোপের বড় তিন দল। সোমবার দিবাগত রাত পৌনে ১টায় উজবেকিস্তানের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। এরপর রাত ১টা ১০ মিনিটে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে লড়বে ফ্রান্স। আর আগামীকাল মঙ্গলবার সকাল ৮টায় পেরুর মুখোমুখি হবে স্পেন।

২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন এবং ২০২২-এর ফাইনালিস্ট ফ্রান্স। এবারও বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার দিদিয়ের দেশমের দল। অন্যদিকে স্পেন বর্তমান ইউরো চ্যাম্পিয়ন। বেশির ভাগ ফুটবল বিশ্লেষকের বাজি এ দু'দল নিয়ে। বিশ্বকাপ শুরুর আগে শেষবারের মতো আলাদা আলাদা প্রস্তুতি ম্যাচে নামছে এই দুই ফুটবল পরাশক্তি। উভয়ের সামনেই জয় দিয়ে প্রস্তুতি সারার চ্যালেঞ্জ।

এমবাপে, ডেমবেলে, ওলিসেদের নিয়ে ভয়ংকর স্কোয়াড ফ্রান্সের। কিন্তু সবশেষ ম্যাচে আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরেছে লে ব্লুজরা। ভুল থেকে শিক্ষা নিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া ফরাসিরা। প্রস্তুতি ম্যাচের পর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেবে দেশম শিষ্যরা।

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেন, ‘আইভরি কোস্টের প্রতি সম্মান রেখেই বলছি, ওদের কাছে হার কোন ভাবেই মেনে নিতে পারছি না। নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ভুলের পুনরাবৃত্তি চাই না। ভালো পারফর্ম করে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা করতে চাই।’ 

এবারের আসরের আরেক ফেভারিট স্পেন। তবে নিজেদের সবশেষ ম্যাচে স্প্যানিশরা ড্র করেছে ইরাকের সঙ্গে। অবশ্য এর প্রধান কারণ তারকা ফুটবলারদের বিশ্রামে রাখা। পেরুর বিপক্ষেও পেদ্রি-রদ্রিদের খেলার সম্ভাবনা কম। এছাড়া চোটের কারণে স্কোয়াডে নেই আক্রমণভাগের মূল ভরসা লামিন ইয়ামাল।

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে অবশ্য আশাবাদী তার দল নিয়ে। ইয়ামালকেও বিশ্বকাপের শুরু থেকেই পাবেন বলেই আশা করছেন তিনি।

ফ্রান্স, স্পেনের মতো না হলেও, নেদারল্যান্ডসের স্কোয়াড বেশ ব্যালেন্সড। গেল আসরে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়া ডাচরা বিশ্ব জয়ের স্বপ্ন নিয়ে এবার যুক্তরাষ্ট্রে। সেখানে উজবেকিস্তানকে হারিয়ে প্রস্তুতি শেষ করার লক্ষ্য রোনাল্ড কোমান শিষ্যদের।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর